| বঙ্গাব্দ
ad728
ad728

চট্টগ্রামের শ্রেষ্ঠ সার্কেল অফিসার আরিফুল ইসলাম সিদ্দিকী

রিপোর্টারের নামঃ আবছার উদ্দিন লোহাগাড়া প্রতিনিধি
  • আপডেট টাইম : 20-05-2026 ইং
  • 1038 বার পঠিত
চট্টগ্রামের শ্রেষ্ঠ সার্কেল অফিসার আরিফুল ইসলাম সিদ্দিকী
ছবির ক্যাপশন: সম্মাননা গ্রহণ করছেন আরিফুল ইসলাম সিদ্দিকী।

আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ চট্টগ্রাম জেলা পুলিশের শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত হয়েছেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিকী।

২০২৬ সালের এপ্রিল মাসের মাসিক অপরাধ পর্যালোচনা ও কল্যাণ সভায় তাকে এ সম্মাননায় ভূষিত করা হয়। মঙ্গলবার (১৯ মে) সকালে চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলম বিপিএম তার হাতে সম্মাননা স্মারক ও সনদ তুলে দেন।

বর্তমানে মো. আরিফুল ইসলাম সিদ্দিকী নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে সাতকানিয়া-লোহাগাড়া সার্কেলের দায়িত্ব পালন করছেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, এর আগে তিনি আনোয়ারা-চন্দনাইশ সার্কেলের অতিরিক্ত দায়িত্বও সফলতার সঙ্গে সম্পন্ন করেছেন।

জেলা পুলিশের বিভিন্ন মূল্যায়ন সূচক যেমন—আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, গোয়েন্দা তৎপরতা এবং সার্বিক অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তিনি এ স্বীকৃতি অর্জন করেন।

সম্মাননা পাওয়ার পর প্রতিক্রিয়ায় মো. আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন,

“জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাই আমাদের মূল লক্ষ্য। আমি সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্ব নিয়ে কাজ করার চেষ্টা করছি। এই গৌরবময় স্বীকৃতি একা আমার নয়; এটি আমার সহকর্মী, অধীনস্থ পুলিশ সদস্য এবং সাধারণ মানুষের আন্তরিক সহযোগিতার ফল।”

তিনি ভবিষ্যতেও জনগণের আস্থা ও ভালোবাসা ধরে রেখে আরও দায়িত্বশীলভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় অপরাধ নিয়ন্ত্রণ ও আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখা বিভিন্ন ইউনিটের সদস্যদের কাজের গতিশীলতা ও উৎসাহ বাড়াতে এ সম্মাননা প্রদান করা হয়।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর