| বঙ্গাব্দ
ad728
ad728

দুর্গোৎসবের নিরাপত্তায় প্রস্তুত কোস্ট গার্ড পূর্ব জোন: ২৪ ঘণ্টা নজরদারি ও জরুরি সহায়তা বুথ চালু

রিপোর্টারের নামঃ
  • আপডেট টাইম : 02-10-2025 ইং
  • 221026 বার পঠিত
দুর্গোৎসবের নিরাপত্তায় প্রস্তুত কোস্ট গার্ড পূর্ব জোন: ২৪ ঘণ্টা নজরদারি ও জরুরি সহায়তা বুথ চালু
ছবির ক্যাপশন: দুর্গোৎসবের নিরাপত্তায় প্রস্তুত কোস্ট গার্ড পূর্ব জোন: ২৪ ঘণ্টা নজরদারি ও জরুরি সহায়তা বুথ চালু

কোস্ট গার্ড পূর্ব জোনের আওতাধীন কক্সবাজার জেলার ২৬টি এবং চট্টগ্রাম জেলার ২৮টি পূজা মণ্ডপের নিরাপত্তা নিশ্চিতকল্পে ২৪ ঘণ্টা বিশেষ গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।

পাশাপাশি, যেকোনো ধরনের নিরাপত্তা ও দুর্ঘটনা-সংক্রান্ত সহায়তা প্রদানের জন্য চট্টগ্রামের পতেঙ্গায় একটি সহায়তা বুথ স্থাপন করা হয়েছে।

প্রতিমা বিসর্জনের সময় দুর্ঘটনা এড়াতে নৌকায় ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী না তোলা, নৌকা অবস্থানকালে সকলকে লাইফ জ্যাকেট ব্যবহারের অনুরোধ এবং সাঁতার না জানা ব্যক্তিকে নৌকায় না তোলার বিষয়ে জনসচেতনতামূলক প্রচার-প্রচারণা (মাইকিং) চালানো হচ্ছে।

পানিতে ডুবে যাওয়ার মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা মোকাবিলায় কোস্ট গার্ডের ডুবুরি দল ও উদ্ধার-পরবর্তী চিকিৎসা প্রদানের জন্য মেডিকেল টিম সর্বদা প্রস্তুত রয়েছে।

এছাড়াও, অনুরোধ থাকবে—যেকোনো জরুরি প্রয়োজনে আমাদের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ যোগাযোগ করে সেবা নিন।

আমরা চাই, দেশের শান্তিপ্রিয় হিন্দু জনগোষ্ঠী সকলেই তাদের ধর্মীয় উৎসবটি সুন্দর, সুষ্ঠু ও নিরাপদে উদযাপন করুক।

কোস্ট গার্ডের এ ধরনের জননিরাপত্তামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর