মোস্তফা জাহেদ : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের আরও চারটি আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি। এ নিয়ে সারাদেশের ৩০০ আসনের মধ্যে ২৭২টি আসনে প্রার্থীর নাম প্রকাশ করল দলটি।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেল পৌনে ৪টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন প্রার্থীদের নাম ঘোষণা করেন।
চট্টগ্রামের যে চার আসনে নতুন প্রার্থী
চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ): সাবেক সংসদ সদস্য মোস্তফা কামাল পাশা
চট্টগ্রাম-৬ (রাউজান): বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান (পদ স্থগিত) গিয়াস উদ্দিন কাদের চৌধুরী
চট্টগ্রাম-৯ (সিটি করপোরেশনের ১৪ ওয়ার্ড): নগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবু সুফিয়ান
চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া ও সাতকানিয়ার অংশ): দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নাজমুল মোস্তফা আমিন
এ ছাড়া কক্সবাজার-২ (কুতুবদিয়া–মহেশখালী) আসনে ধানের শীষ প্রতীকে লড়বেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলমগীর মাহফুজ উল্লাহ ফরিদ।
দুই আসন এখনো শূন্য
চট্টগ্রামের ১৬টি আসনের মধ্যে এখনও চট্টগ্রাম-১১ (বন্দর–পতেঙ্গা) এবং চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) আসনে প্রার্থী ঘোষণা করেনি বিএনপি।
আগের ঘোষণার পর নতুন সংখ্যা
গত ১৩ নভেম্বর বিএনপি প্রথম দফায় ২৩৭টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছিল। দ্বিতীয় দফার এই তালিকা যুক্ত হওয়ায় ৩০০ আসনের মধ্যে ২৭২টি আসনে দলটির প্রার্থী চূড়ান্ত হলো।
| ফজর | ৪:০৯ - ৫:২৮ ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৯ - ৪:৩১ দুপুর |
| আছর | ৪:৩২ - ৬:২৫ বিকাল |
| মাগরিব | ৬:২৭ - ৭:৪৫ সন্ধ্যা |
| এশা | ৭:৪৬ - ৪:০৮ রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |