সোমবার (২২ ডিসেম্বর) সশস্ত্র বাহিনী বিভাগের মাল্টিপারপাস হলে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বিএনএসিডব্লিউসির চেয়ারম্যান ও সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান।
সভায় বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, সংস্থা ও বাহিনীর প্রতিনিধিসহ বিএনএসিডব্লিউসির ৪৩ জন সামরিক ও অসামরিক সদস্য অংশ নেন।
সভায় আন্তর্জাতিক রাসায়নিক অস্ত্র কনভেনশন এবং রাসায়নিক অস্ত্র (নিষিদ্ধকরণ) আইন, ২০০৬ বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হয়।
এ সময় তফসিলভুক্ত রাসায়নিক দ্রব্য সংক্রান্ত কার্যক্রম এবং তফসিল বহির্ভূত স্বতন্ত্র জৈব রাসায়নিক দ্রব্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে বিএনএসিডব্লিউসির সঙ্গে অনলাইনে নিবন্ধন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় সাম্প্রতিক সময়ে মিরপুর, গাজীপুর ও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংঘটিত অগ্নিকাণ্ডের ঘটনা উল্লেখ করে রাসায়নিক ব্যবস্থাপনায় সতর্কতার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্ট সকল সংস্থাকে সমন্বিত ও দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশনা দেওয়া হয়।
এছাড়াও দেশের রাসায়নিক নিরাপত্তা ব্যবস্থা আরও সুসংহত করতে আমদানিকারক, ব্যবহারকারী প্রতিষ্ঠান, কাস্টমস বিভাগ ও আইন প্রয়োগকারী সংস্থাসহ সংশ্লিষ্ট সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান বিএনএসিডব্লিউসি চেয়ারম্যান।
| ফজর | ৪:০৯ - ৫:২৮ ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৯ - ৪:৩১ দুপুর |
| আছর | ৪:৩২ - ৬:২৫ বিকাল |
| মাগরিব | ৬:২৭ - ৭:৪৫ সন্ধ্যা |
| এশা | ৭:৪৬ - ৪:০৮ রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |