| বঙ্গাব্দ
ad728
ad728

তারেক রহমান গুলশানের বাসায় পৌঁছেছেন, স্ত্রী ও মেয়াসহ অবস্থান নিলেন

রিপোর্টারের নামঃ সিএইচডি নিউজ ২৪
  • আপডেট টাইম : 25-12-2025 ইং
  • 43048 বার পঠিত
তারেক রহমান গুলশানের বাসায় পৌঁছেছেন, স্ত্রী ও মেয়াসহ অবস্থান নিলেন
ছবির ক্যাপশন: গুলশান অ্যাভিনিউ ১৯৬ নম্বর বাড়ির সামনে তারেক রহমান গাড়ি থেকে নেমে বাড়ির ভেতরে প্রবেশ করছেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ গুলশানের বাসায় পৌঁছেছেন। রাত ৮টা ২৫ মিনিটে তাঁকে বহনকারী গাড়িটি গুলশান অ্যাভিনিউ ১৯৬ নম্বর বাড়ির সামনে আসে। গাড়ি থেকে নেমে তারেক রহমান বাড়ির ভিতরে প্রবেশ করেন। তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্য গুলশান অ্যাভিনিউর ১৯৬ নম্বর বাড়িটি আগেই প্রস্তুত করা হয়েছিল। এই বাড়ি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার দীর্ঘদিনের বাসভবন ‘ফিরোজা’-র পাশে অবস্থিত।

এর আগে অসুস্থ মা খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতাল থেকে রাত ৭টা ৩০ মিনিটে বের হন তারেক রহমান। এই সময় তাঁর সঙ্গে ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতারা।

আজ লন্ডন থেকে ঢাকায় আগমনের পর তারেক রহমান বিমানবন্দর থেকে সরাসরি জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে গণসংবর্ধনা স্থলে যান এবং সেখানে বক্তৃতা করেন। পরে তিনি এভারকেয়ার হাসপাতালে যান এবং তারপর গুলশানের বাড়িতে প্রবেশ করেন।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর