চট্টগ্রামের অন্যতম আধুনিক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান পার্কভিউ হসপিটাল লিমিটেড-এ “Scientific Seminar on Measles & Clinical Discussion” শীর্ষক একটি বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে, ২০২৬) দুপুর ২টায় হাসপাতালের ১২তম তলার কনফারেন্স হলে এ আয়োজন করা হয়। সেমিনারে হাম (Measles) রোগের বর্তমান পরিস্থিতি, প্রতিরোধ ব্যবস্থা, টিকাদানের গুরুত্ব এবং শিশুদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানে শিশু রোগ বিশেষজ্ঞ, চিকিৎসক ও স্বাস্থ্যসেবার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ডা. রোকসানা আহমেদ। প্যানেল অব এক্সপার্ট হিসেবে বক্তব্য দেন প্রফেসর ডা. চৌধুরী চিরঞ্জীব বড়ুয়া, ডা. সেলিনা হক, ডা. আব্দুর রাজ্জাক শিকদার এবং ডা. ফেরদৌস আরা।
সেমিনারে সভাপতিত্ব করেন ডা. এটিএম রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. আবদুস সালাম, ডা. মোহাম্মদ ইউসুফ ও ডা. মোহাম্মদ রেজাউল করিম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. সালাহউদ্দিন এম.এ.এইচ. চৌধুরী।
এছাড়া অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. আ.ই.ম.ন জাহাঙ্গীর সেলিম, ডা. তফিকুর নাহার মোনা, ডা. আশরাফুল ইসলাম ও ডা. মোহাম্মদ নুরুল আলমসহ পার্কভিউ হসপিটালের বিভিন্ন বিভাগের সিনিয়র মেডিকেল অফিসাররা।
স্বাস্থ্যসেবায় সচেতনতা বৃদ্ধি এবং চিকিৎসকদের জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে পার্কভিউ হসপিটাল নিয়মিত এ ধরনের বৈজ্ঞানিক সেমিনারের আয়োজন করে আসছে।
| ফজর | ৪:০৯ - ৫:২৮ ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৯ - ৪:৩১ দুপুর |
| আছর | ৪:৩২ - ৬:২৫ বিকাল |
| মাগরিব | ৬:২৭ - ৭:৪৫ সন্ধ্যা |
| এশা | ৭:৪৬ - ৪:০৮ রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |