চট্টগ্রাম জেলা পুলিশ সুপার জনাব মো: সাইফুল ইসলাম সানতু বিপিএম-বার রাঙ্গুনিয়া থানা এলাকায় প্রতিমা নির্মাণ ও পূজামণ্ডপের নিরাপত্তা কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন। তিনি শান্তিনিকেতন সার্বজনীন শ্রী শ্রী দূর্গা মণ্ডপ, শান্তিনিকেতন, স্বনির্ভর ইউনিয়নে প্রতিমা নির্মাণের অগ্রগতি খতিয়ে দেখেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার শান্তিনিকেতন বাজারে এক পথসভায় অংশগ্রহণ করেন এবং উপস্থিত জনগণের উদ্দেশ্যে বলেন, “শারদীয় দুর্গাপূজা উদযাপনকে ঘিরে চট্টগ্রাম জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। পূজা মণ্ডপ, মন্দির ও আশপাশের এলাকায় সার্বক্ষণিক নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। প্রতিটি পূজা মণ্ডপে নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। গুজব রোধে জেলা পুলিশের মিডিয়া সেল নিরলসভাবে কাজ করছে।”
তিনি আরও জানান, স্থানীয় প্রশাসন, পূজা উদযাপন পরিষদ ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত উদ্যোগে নিরাপত্তা ব্যবস্থাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। পূজায় অংশগ্রহণকারী সকলকে শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।
এছাড়া বটতলা এলাকায় শ্রী শ্রী গীতা ভবন মন্দির পরিদর্শনকালে তিনি পূজার আয়োজন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে পুলিশ সুপার পুনরায় আশ্বস্ত করেন, “শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করা জেলা পুলিশের সর্বোচ্চ দায়িত্ব। এ দায়িত্ব পালনে কোনো প্রকার গাফিলতি করা হবে না।”
এ সময় রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ, পিএসআই, গোয়েন্দা শাখার সদস্যবৃন্দসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
| ফজর | ৪:০৯ - ৫:২৮ ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৯ - ৪:৩১ দুপুর |
| আছর | ৪:৩২ - ৬:২৫ বিকাল |
| মাগরিব | ৬:২৭ - ৭:৪৫ সন্ধ্যা |
| এশা | ৭:৪৬ - ৪:০৮ রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |