রাজধানীর যাত্রাবাড়ী থানার শনির আখড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী খাইরুল হোসাইন (২২) এবং মো. ইয়াসিন (২৭) নিহত হয়েছেন।
নিহত খাইরুল কিশোরগঞ্জ সদরের মাহিন্দ্রা গ্রামের মো. হারুন মিয়ার ছেলে। বর্তমানে তিনি পরিবারের সঙ্গে ঢাকার ভাষানটেক এলাকায় ভাড়া থাকতেন এবং ভাষানটেক সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
ইয়াসিন লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চর বংশী গ্রামের ফয়েজ উদ্দিনের ছেলে এবং পেশায় একজন মোটরসাইকেল মেকানিক ছিলেন। নিহত দুই যুবকই ভাষানটেক এলাকায় বসবাস করতেন এবং দীর্ঘদিনের বন্ধু ছিলেন।
নিহত খাইরুলের ভগ্নিপতি মহসিন জানিয়েছেন, তারা শনিবার সকালে নোয়াখালীর একটি বন্ধুর বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। ফেরার পথে যাত্রাবাড়ীর শনির আখড়ায় দুর্ঘটনার শিকার হন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আহত অবস্থায় দুজনকে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাকটি যাত্রাবাড়ী থানা পুলিশের হেফাজতে রয়েছে।
| ফজর | ৪:০৯ - ৫:২৮ ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৯ - ৪:৩১ দুপুর |
| আছর | ৪:৩২ - ৬:২৫ বিকাল |
| মাগরিব | ৬:২৭ - ৭:৪৫ সন্ধ্যা |
| এশা | ৭:৪৬ - ৪:০৮ রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |