| বঙ্গাব্দ
ad728
ad728

রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স হাইকোর্টে

রিপোর্টারের নামঃ সিএইচডি নিউজ২৪
  • আপডেট টাইম : 09-06-2026 ইং
  • 415 বার পঠিত
রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স হাইকোর্টে
ছবির ক্যাপশন: রামিসা হত্যা মামলার নথি হাইকোর্টে প্রেরণ।

রাজধানীর পল্লবীতে ৮ বছর বয়সী শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) হাইকোর্টে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) বিকেল ৩টা ৪০ মিনিটে মামলার পূর্ণাঙ্গ রায় ও ডেথ রেফারেন্স সংক্রান্ত মোট ৭২ পৃষ্ঠার নথি হাইকোর্টে প্রেরণ করা হয়। এর মধ্যে মামলার রায়ের পূর্ণাঙ্গ কপি ৬৯ পৃষ্ঠা এবং ডেথ রেফারেন্সের নথি ৩ পৃষ্ঠার।

জানা গেছে, মাসরুর সালেকীন স্বাক্ষর করার পর নথিগুলো হাইকোর্টে পাঠানো হয়।

আইন অনুযায়ী, কোনো ফৌজদারি মামলায় মৃত্যুদণ্ড কার্যকর করার আগে হাইকোর্ট বিভাগের অনুমোদন প্রয়োজন হয়। এ প্রক্রিয়াকেই ডেথ রেফারেন্স বলা হয়।

এর আগে গত ৭ জুন শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার দায়ে আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুন-কে মৃত্যুদণ্ড দেন আদালত। আসামিদের উপস্থিতিতেই রায় ঘোষণা করা হয়।

রায়ে সোহেল রানাকে ৫ লাখ টাকা এবং স্বপ্না খাতুনকে ২ লাখ টাকা অর্থদণ্ড করা হয়। আদালত নির্দেশ দেন, অর্থদণ্ডের টাকা ভুক্তভোগী রামিসার আইনগত উত্তরাধিকারীদের প্রদান করতে হবে। অর্থদণ্ড পরিশোধ না করলে আসামিদের স্থাবর-অস্থাবর সম্পত্তি নিলামে বিক্রি করে ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থা করতে হবে।

রায়ের পর্যবেক্ষণে আদালত উল্লেখ করেন, হত্যার আগে শিশুটিকে ধর্ষণ এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের প্রমাণ পাওয়া গেছে। এছাড়া আসামি সোহেল রানার স্বীকারোক্তিমূলক জবানবন্দি স্বেচ্ছায় দেওয়া হয়েছিল বলে আদালত মনে করেন। অপরদিকে স্বামীকে পালাতে সহায়তা এবং অপরাধ প্রতিরোধে কোনো ভূমিকা না রাখার বিষয়টি স্বপ্না খাতুনের বিরুদ্ধে আদালতের পর্যবেক্ষণে উঠে আসে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর