| বঙ্গাব্দ
ad728
ad728

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১০১ জন

রিপোর্টারের নামঃ সিএইচডি নিউজ ২৪
  • আপডেট টাইম : 04-11-2025 ইং
  • 83065 বার পঠিত
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১০১ জন
ছবির ক্যাপশন: দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১০১ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১০১ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।


মঙ্গলবার (৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৫১ জন, চট্টগ্রাম বিভাগে ১২৫ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২০৮ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৪১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৭৫ জন, খুলনা বিভাগে ৫৯ জন, ময়মনসিংহ বিভাগে ৭৫ জন, রাজশাহী বিভাগে ৪৫ জন, রংপুর বিভাগে ১৯ জন এবং সিলেট বিভাগে তিনজন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।


একই সময়ে ১ হাজার ৭৭ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এখন পর্যন্ত ৭০ হাজার ৫২৯ জন ডেঙ্গুরোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।


স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের ৪ নভেম্বর পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৭৩ হাজার ৯২৩ জনে দাঁড়িয়েছে। আক্রান্তদের মধ্যে ৬২ দশমিক ২ শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ৮ শতাংশ নারী।


গত ২৪ ঘণ্টায় মৃত্যুসহ চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট ২৯২ জনের মৃত্যু হয়েছে।


এর আগে ২০২৪ সালে দেশে মোট ১ লাখ ১ হাজার ২১৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হন এবং ৫৭৫ জনের মৃত্যু হয়। ২০২৩ সালে আক্রান্তের সংখ্যা ছিল ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন, আর মৃত্যু হয়েছিল ১ হাজার ৭০৫ জনের।


স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন, আবহাওয়ার পরিবর্তন ও পানি জমে থাকা পরিবেশে মশার প্রজনন দ্রুত বাড়ছে। তাই নিয়মিত পানি জমে থাকা স্থান পরিষ্কার করা, মশার কয়েল ও স্প্রে ব্যবহার এবং সচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন তারা।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর