পটিয়া প্রতিনিধি : এ. কে. শহিদুল ইসলাম : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন, ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় পটিয়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার, ৫ ডিসেম্বর, বাদে জুমা পটিয়া মডেল জামে মসজিদে পটিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১২ (পটিয়া) সংসদীয় আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব এনামুল হক এনাম। দোয়া মাহফিল-পূর্ববর্তী বক্তব্যে তিনি বলেন,
“দেশনত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের একজন জনপ্রিয়, সম্মানিত ও সংগ্রামী নেত্রী। তিনি আজীবন বাংলাদেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় আপোষহীন সংগ্রাম করে গেছেন। পতিত ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার তার প্রতি অন্যায় ও অমানবিক আচরণ করেছে। একজন জনপ্রিয়, মজলুম ও গণতন্ত্রকামী নেত্রীকে তারা মৃত্যুঝুঁকির মুখে ঠেলে দিয়েছিল। দলমত নির্বিশেষে আজ দেশের সর্বস্তরের মানুষ তার সুস্থতা কামনায় দোয়া করছে। জাতির এই ক্রান্তিলগ্নে তার নেতৃত্ব অত্যন্ত প্রয়োজন। আসুন, আমরা সবাই মহান আল্লাহর কাছে প্রার্থনা করি—তিনি যেন আমাদের মায়ের মতো নেত্রীকে দ্রুত সুস্থতা দান করেন এবং আবারও দেশের মানুষের সেবায় ফিরিয়ে দেন।”
দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন পটিয়া পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব নুরুল ইসলাম সওদাগর, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক, জেলা বিএনপির সদস্য শফিকুল ইসলাম শফিক, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মফজল আহমদ চৌধুরী, যুগ্ম আহ্বায়ক একেএম জসীম উদ্দীন, মঈনুল আলম ছোটন, হাজী কামাল উদ্দীন, পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক তৌহিদুল আলম, হাজী আবুল কাশেম, আবদুল মাবুদ, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি শাহজাহান চৌধুরী, জেলা কৃষক দলের সদস্য সচিব মীর জাকের আহমেদ, উপজেলা যুবদলের আহ্বায়ক ইয়াসিন আরাফাত ইয়াসিন, সদস্য সচিব ওয়াহিদুল আলম পিবলু, পৌরসভা যুবদলের সদস্য সচিব হাবিবুর রহমান রিপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক ওবায়দুল হক রিকু, সাবেক সদস্য সচিব মো. জাহেদ, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মীর সাইফু, সাবেক সদস্য সচিব আবদুল কাদের, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মাহাবুল আলম পারভেজ, সদস্য সচিব মিজানুর রহমান, পৌরসভা কৃষক দলের আহ্বায়ক বুলবুল আহমেদ নান্নু, সদস্য সচিব আলমগীর আলম, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এস এম হোসেন নয়ন ও শাহাদাত হোসেনসহ উপজেলা ও পৌরসভা বিএনপি, ১৭টি সাংগঠনিক ইউনিয়ন ও ৯টি ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী।
পরিশেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও দ্রুত রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পটিয়া মডেল মসজিদের খতিব মৌলানা কারী মোহাম্মদ ইরফান।
| ফজর | ৪:০৯ - ৫:২৮ ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৯ - ৪:৩১ দুপুর |
| আছর | ৪:৩২ - ৬:২৫ বিকাল |
| মাগরিব | ৬:২৭ - ৭:৪৫ সন্ধ্যা |
| এশা | ৭:৪৬ - ৪:০৮ রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |