| বঙ্গাব্দ
ad728
ad728

বাকলিয়ায় আলোচিত সাজ্জাদ হত্যা: পুলিশের অভিযানে আটজন গ্রেফতার

রিপোর্টারের নামঃ
  • আপডেট টাইম : 29-10-2025 ইং
  • 223539 বার পঠিত
বাকলিয়ায় আলোচিত সাজ্জাদ হত্যা: পুলিশের অভিযানে আটজন গ্রেফতার
ছবির ক্যাপশন: চট্টগ্রামে ডিবি ও বাকলিয়া থানার যৌথ অভিযানে সাজ্জাদ হত্যা মামলার ৮ আসামি গ্রেফতার

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর–দক্ষিণ বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে আলোচিত সাজ্জাদ হত্যা মামলার মোট আটজন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৮ অক্টোবর রাত সাড়ে ১২টার দিকে বাকলিয়া থানাধীন এক্সেস রোড সংলগ্ন মদিনা আবাসিক এলাকার সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যানার টানানো ও স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। 

এসময় প্রতিপক্ষের গুলিতে স্থানীয় যুবক মো. সাজ্জাদ (২২) গুলিবিদ্ধ হন এবং পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ঘটনায় আরও অন্তত ১৪ জন আহত হন।

নিহতের পিতা মো. আলম বাদী হয়ে ১৭ জন নামীয় ও ৩৫–৪০ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে বাকলিয়া থানায় মামলা দায়ের করেন।

মামলার তদন্তে নেতৃত্ব দেন পুলিশ পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হক, বাকলিয়া থানা, এবং পুলিশ পরিদর্শক (নিঃ) মো. আফতাব হোসেন, মহানগর গোয়েন্দা বিভাগ, সিএমপি, চট্টগ্রাম। 

তদন্তকারি কর্মকর্তা এসআই (নিঃ) কিশোর মজুমদারসহ ডিবি ও বাকলিয়া থানার একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে গত ২৮ অক্টোবর সন্ধ্যা ৬টা থেকে ২৯ অক্টোবর দুপুর ১২টা পর্যন্ত একযোগে অভিযান পরিচালনা করে।

গ্রেফতারকৃতরা হলেন— ১. সবুজ ইসলাম মিরাজ (২৪) ২. মো. সাইদুল ইসলাম (২০) ৩. এমরান হোসেন সাগর (৩০) ৪. জিহান (২২) ৫. মো. তামজিদুল ইসলাম প্রঃ সাজু (৪৭)

৬. মো. আরাফাত (২২) ৭. মো. ওসমান (২৮) ৮. দিদারুল আলম রাসেল (৩০)

গ্রেফতারকৃতদের সকলেই মামলার এজাহারনামীয় ও তদন্তে চিহ্নিত আসামি বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর