মহান বিজয় দিবস '২৫ উপলক্ষে নন্দিত সাংস্কৃতিক সংগঠন ত্রিতরঙ্গের আয়োজনে চট্টগ্রাম নাসিরাবাদ কার্যালয়ে অনুষ্ঠিত হলো মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, কথা মালা, আবৃত্তি ও সংগীতানুষ্ঠান লাল চিন্।
বিশিষ্ট সাংবাদিক ও লেখক ওসমান গণি মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠানমালায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও সভাপতি ড. মোহাম্মদ আনোয়ার সাঈদ, প্রধান বক্তা হিসেবে অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগরীর আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমদ চৌধুরী ও ত্রিতরঙ্গের সম্মানিত উপদেষ্টা সাউদার্ন বিশ্ববিদ্যালয় এর উপাচার্য ড. শরীফ আশরাফুজ্জামান।
স্বাগত বক্তব্য রাখেন ত্রিতরঙ্গের প্রতিষ্ঠাতা ও মহাসচিব শাওন পান্থ।
প্রধান অতিথির বক্তব্যে ড. আনোয়ার সাইদ বলেন দলমত নির্বিশেষে সবার ঊর্ধ্বে মুক্তিযুদ্ধে ইতিহাসকে স্থান দিতে হবে।
মুক্তিযুদ্ধের স্মৃতিচারনে মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমদ চৌধুর বলেন স্কুল-কলেজের পাঠ্য বইতে মুক্তি যুদ্ধের প্রকৃত ইতিহাস পাঠ্য রাখতে হবে।
সভাপতির বক্তব্যে ওসমান গণি মনসুর বলেন নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে।
সংগীত পরিবেশনায় অংশ নেন ড. শরীফ আশরাফুজ্জামান, শিল্পী সুবর্না রহমান, শিলা চৌধুরী, মনোয়ার হোসেন ও নুজারা ইসলাম।
আবৃত্তি করেন নাজনীন হক, নাহিদ শিরিন প্রিয়া, কবি ইসমত আরা নীলিমা, কবি স্বপন কুমার বৈদ্য প্রমুখ।
অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন ফারহানা সাদেক।
মাসুদ পারভেজ
| ফজর | ৪:০৯ - ৫:২৮ ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৯ - ৪:৩১ দুপুর |
| আছর | ৪:৩২ - ৬:২৫ বিকাল |
| মাগরিব | ৬:২৭ - ৭:৪৫ সন্ধ্যা |
| এশা | ৭:৪৬ - ৪:০৮ রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |