স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম:
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সিগারেট, আমদানি নিষিদ্ধ বিউটি ক্রিম, মোবাইল ফোন ও ল্যাপটপ জব্দ করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) ও শুল্ক গোয়েন্দা টিম।
শনিবার (৮ নভেম্বর) সকাল পৌনে ১১টার দিকে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি-১৪৮ এর এক যাত্রীর কাছ থেকে এসব পণ্য উদ্ধার করা হয়। আটক যাত্রীর নাম মোহাম্মদ গিয়াস উদ্দিন, বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায়।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল জানান, উদ্ধার করা পণ্যের মধ্যে রয়েছে ৫ কার্টন সিগারেট (মূল্য আনুমানিক ১৭,৫০০ টাকা), ১২ পিস আমদানি নিষিদ্ধ বিউটি ক্রিম (মূল্য ৪,২০০ টাকা), ৬টি মোবাইল ফোন (মূল্য প্রায় ৩ লাখ টাকা) এবং ১টি ল্যাপটপ (মূল্য ৫০ হাজার টাকা)।
তিনি আরও জানান, ব্যাগেজ সুবিধার অতিরিক্ত এবং আমদানি নিষিদ্ধ ও নিয়ন্ত্রিত পণ্য হওয়ায় এসব পণ্য কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে। যেহেতু যাত্রীর বিরুদ্ধে পূর্বের কোনো অভিযোগ বা রেকর্ড নেই, তাই তার পাসপোর্ট নোট করে মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি।
ছবির ক্যাপশন: শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এনএসআই ও শুল্ক গোয়েন্দা টিমের অভিযানে জব্দকৃত সিগারেট, বিউটি ক্রিম, মোবাইল ও ল্যাপটপ।
| ফজর | ৪:০৯ - ৫:২৮ ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৯ - ৪:৩১ দুপুর |
| আছর | ৪:৩২ - ৬:২৫ বিকাল |
| মাগরিব | ৬:২৭ - ৭:৪৫ সন্ধ্যা |
| এশা | ৭:৪৬ - ৪:০৮ রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |