| বঙ্গাব্দ
ad728
ad728

শেখ হাসিনাকে আইনগতভাবে ফেরত চাই, স্বরাষ্ট্রমন্ত্রী

রিপোর্টারের নামঃ জিনাদ নুসাইবা
  • আপডেট টাইম : 21-05-2026 ইং
  • 33 বার পঠিত
শেখ হাসিনাকে আইনগতভাবে ফেরত চাই, স্বরাষ্ট্রমন্ত্রী
ছবির ক্যাপশন: সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-কে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে দেশে ফেরত চায় বাংলাদেশ সরকার বলে জানিয়েছেন সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (২১ মে) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা, সমর্থকদের মিছিল ও রাজনৈতিক তৎপরতা নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আচ্ছা, ফিরে আসার কার্যক্রম কী? আমরাও তো তাকে ফেরত চাই, সেটা আইনিভাবে।”

তিনি জানান, সরকার ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারত সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে। পাশাপাশি দুই দেশের মধ্যে বিদ্যমান চুক্তি অনুসরণ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানানো হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা শেখ হাসিনাকে ফেরত চাই এবং চাই তিনি তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর মুখোমুখি হোন। আইন তার নিজস্ব গতিতেই চলবে।”

তিনি আরও বলেন, সরকারের অবস্থান স্পষ্ট—আইনের ঊর্ধ্বে কেউ নন। কোনো ব্যক্তি যদি মামলার আসামি হন, তাহলে তাকে দেশের প্রচলিত আইন অনুযায়ী বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে।

এ সময় শেখ হাসিনার বিভিন্ন বক্তব্য ও বিবৃতি গণমাধ্যমে প্রচার নিয়ে সাংবাদিকরা প্রশ্ন তুললে সালাহউদ্দিন আহমদ বলেন, “এ ধরনের প্রচারে কোনো বিধি-নিষেধ আছে বলে আমার জানা নেই। আদালতের পক্ষ থেকে যদি কোনো নিষেধাজ্ঞা না থাকে, তাহলে গণমাধ্যম যে কারও বক্তব্য প্রচার করতে পারে।”

তবে তিনি বলেন, আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কোনো বক্তব্য বা বিষয় ফলাও করে প্রচার করা সমীচীন নয়। গণমাধ্যমকে এ ক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

প্রেস ব্রিফিংয়ে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি, রাজনৈতিক কর্মকাণ্ড এবং সাম্প্রতিক বিভিন্ন ইস্যু নিয়েও আলোচনা হয়। 

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর