জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রাম মহানগর কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক মো. মোশাররফ হোসাইনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের নির্দেশে কেন্দ্রীয় যুবদলের সহ-দফতর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে আদেশটি বাতিল করা হয়।
বহিষ্কারাদেশ প্রত্যাহারের খবর ছড়িয়ে পড়লে মোশাররফ হোসাইন এর সমর্থক ও কর্মীরা আনন্দ প্রকাশ করেন। পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ কেন্দ্রীয় যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা জানান তারা।
এ বিষয়ে প্রতিক্রিয়ায় মোশাররফ হোসাইন বলেন, “মহান আল্লাহর কাছে লাখো শুকরিয়া জানাই। একই সঙ্গে কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা। দলের সব স্তরের কর্মী-সমর্থকদের আন্তরিকতার জন্য ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।
সামনের দিনে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে দলীয় কার্যক্রম চালিয়ে যেতে চাই।”
স্থানীয় নেতাকর্মীরা জানিয়েছেন, এ সিদ্ধান্তে চট্টগ্রাম মহানগর যুবদলের সাংগঠনিক কাজ আরও গতিশীল হবে বলে তারা আশা করছেন।
| ফজর | ৪:০৯ - ৫:২৮ ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৯ - ৪:৩১ দুপুর |
| আছর | ৪:৩২ - ৬:২৫ বিকাল |
| মাগরিব | ৬:২৭ - ৭:৪৫ সন্ধ্যা |
| এশা | ৭:৪৬ - ৪:০৮ রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |