| বঙ্গাব্দ
ad728
ad728

র‍্যাবের অভিযানে ‘গলাকাটা বাচা’ গ্রেফতার, একাধিক মামলার পলাতক সন্ত্রাসী

রিপোর্টারের নামঃ
  • আপডেট টাইম : 04-04-2026 ইং
  • 92506 বার পঠিত
র‍্যাবের অভিযানে ‘গলাকাটা বাচা’ গ্রেফতার, একাধিক মামলার পলাতক সন্ত্রাসী
ছবির ক্যাপশন: চট্টগ্রামে সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযান চালিয়ে একাধিক মামলার পলাতক আসামি সাদ্দাম হোসেন ওরফে ‘গলাকাটা বাচা’কে গ্রেফতার করেছে র‍্যাব-৭।

চট্টগ্রামে সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযান চালিয়ে একাধিক মামলার পলাতক আসামি সাদ্দাম হোসেন (৩৭) ওরফে ‘গলাকাটা বাচা’কে গ্রেফতার করেছে র‍্যাব-৭। শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে সীতাকুণ্ড থানাধীন দক্ষিণ সলিমপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব-৭ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন থানায় একাধিক মামলার পরোয়ানাভুক্ত পলাতক সন্ত্রাসী সাদ্দাম হোসেন দক্ষিণ সলিমপুর এলাকায় অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে আভিযানিক দল অভিযান পরিচালনা করে তাকে আটক করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত সাদ্দাম হোসেনের বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, ডাকাতি, অস্ত্রবাজি, চাঁদাবাজি, মাদক ব্যবসা, ছিনতাই ও ভূমি দখলসহ নানা গুরুতর অভিযোগ রয়েছে। সিডিএমএস পর্যালোচনায় দেখা গেছে, তার বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ, চকবাজার, ডাবলমুরিং, বায়েজিদ বোস্তামী, আকবর শাহ ও সীতাকুণ্ড থানায় অন্তত ৭টি মামলা রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ‘গলাকাটা বাচা’ এলাকায় অস্ত্রের মহড়া ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে দীর্ঘদিন ধরে আতঙ্ক সৃষ্টি করে আসছিল। তিনি শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে ‘বড় সাজ্জাদ’-এর ঘনিষ্ঠ সহযোগী এবং তার বাহিনীর দ্বিতীয় প্রধান হিসেবে পরিচিত।

গ্রেফতারের পর তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাঁচলাইশ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব জানিয়েছে, চট্টগ্রাম মহানগরীসহ আশপাশের এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি ও অপরাধ দমনে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর