| বঙ্গাব্দ
ad728
ad728

জঙ্গল সলিমপুরে র‌্যাব সদস্য হত্যা: ২৯ জনের নামসহ মামলা, গ্রেপ্তার ৩

রিপোর্টারের নামঃ সিএইচডি নিউজ ২৪
  • আপডেট টাইম : 22-01-2026 ইং
  • 35991 বার পঠিত
জঙ্গল সলিমপুরে র‌্যাব সদস্য হত্যা: ২৯ জনের নামসহ মামলা, গ্রেপ্তার ৩
ছবির ক্যাপশন: সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকা—র‌্যাবের ওপর হামলার পর থমথমে পরিস্থিতি

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে র‌্যাবের ওপর হামলা ও এক সদস্য নিহতের ঘটনায় ২৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (রাত ১২টা ৫ মিনিট) চট্টগ্রাম র‌্যাব–৭-এর ডিএডি আব্দুর রহমান বাদী হয়ে সীতাকুণ্ড মডেল থানায় মামলাটি দায়ের করেন।

এদিকে হামলার ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তারকৃতরা হলেন—ইউনুস আলী (৬২), খন্দকার জাহিদ হোসেন (৩১) এবং মোহাম্মদ আরিফ হোসেন (৩১)।

মামলায় ইয়াসিনকে এক নম্বর ও নুরুল হক ভান্ডারীকে দুই নম্বর আসামি করা হয়েছে। মামলা দায়ের ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম।

ঘটনার পর থেকে জঙ্গল সলিমপুর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সাধারণ বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

উল্লেখ্য, গত ১৯ জানুয়ারি বিকেলে জঙ্গল সলিমপুর এলাকায় অভিযানের সময় সন্ত্রাসীদের অতর্কিত হামলায় র‌্যাব সদস্য মোতালেব নিহত হন। এ ঘটনায় আরও চারজন র‌্যাব সদস্য আহত হন।

স্থানীয় সূত্রে জানা গেছে, জঙ্গল সলিমপুর এলাকায় দীর্ঘ চার দশকের বেশি সময় ধরে সরকারি পাহাড় ও খাস জমি দখল করে হাজারো অবৈধ বসতি গড়ে উঠেছে। দুর্গম পাহাড়ি অঞ্চল হওয়ায় এলাকাটি পাহাড়খেকো, ভূমিদস্যু ও সশস্ত্র সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে পরিচিত।

প্রায় ৩ হাজার ১০০ একর আয়তনের এই এলাকার দখলকৃত জমির আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ হাজার কোটি টাকা। টিলা কেটে গড়ে ওঠা ঝুঁকিপূর্ণ বসতিগুলো পরিণত হয়েছে একটি ‘দুর্ভেদ্য সাম্রাজ্যে’। দীর্ঘদিন ধরে সংঘর্ষ, খুনোখুনি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চললেও প্রশাসনের অভিযান বারবার হামলার মুখে পড়ছে, ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর