| বঙ্গাব্দ
ad728
ad728

বাকলিয়ায় গুলিবর্ষণের ঘটনায় অস্ত্রধারী সন্ত্রাসী ‘শ্যুটার’ফারুক গ্রেফতার

রিপোর্টারের নামঃ সিএইচডি নিউজ ২৪
  • আপডেট টাইম : 09-04-2026 ইং
  • 14182 বার পঠিত
বাকলিয়ায় গুলিবর্ষণের ঘটনায় অস্ত্রধারী সন্ত্রাসী ‘শ্যুটার’ফারুক গ্রেফতার
ছবির ক্যাপশন: বাকলিয়া এলাকায় গুলিবর্ষণ ও সংঘর্ষের ঘটনায় জড়িত অস্ত্রধারী সন্ত্রাসী ‘শ্যুটার’ মোঃ ফারুক হোসেন-কে গ্রেফতার করেছে পুলিশ।

চট্টগ্রাম মহানগরের বাকলিয়া এলাকায় গুলিবর্ষণ ও সংঘর্ষের ঘটনায় জড়িত অস্ত্রধারী সন্ত্রাসী ‘শ্যুটার’ মোঃ ফারুক হোসেন-কে গ্রেফতার করেছে পুলিশ।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা যায়, গত ৪ এপ্রিল রাত আনুমানিক ৯টার দিকে বাকলিয়া থানাধীন মিয়াখান নগর এলাকার ময়দারমিল স্কুল মাঠসংলগ্ন সড়কে সন্ত্রাসী মোরশেদ খান গ্রুপ ও শওকত গ্রুপের মধ্যে পূর্ব শত্রুতা এবং এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে।

এ সময় দুই পক্ষ পিস্তল, শর্টগান, কিরিচ ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এলোপাতাড়ি গুলিবর্ষণ ও মারামারিতে জড়িয়ে পড়ে। এতে সন্ত্রাসী মোরশেদ খান-এর নেতৃত্বাধীন গ্রুপের ছোড়া গুলিতে পথচারী শিশু মোঃ ফাহিম (১৩)-এর দুই পায়ের উরুতে গুলিবিদ্ধ হওয়াসহ মোট ৪ জন গুরুতর আহত হন।

খবর পেয়ে বাকলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ২টি দেশীয় তৈরি কিরিচসহ ৪ জন আসামিকে তাৎক্ষণিক গ্রেফতার করে। আহতরা বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল-এ চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় আহত শিশু ফাহিমের বাবা মোঃ সোলাইমান বাদশা বাদী হয়ে মোরশেদ খান, শওকত, ফারুক ও হোসেনসহ অন্যদের বিরুদ্ধে বাকলিয়া থানায় মামলা দায়ের করেন।

পরে পুলিশ কমিশনারের নির্দেশনায় বাকলিয়া থানার বিশেষ আভিযানিক দল গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় ফারুকের ভাড়া বাসা থেকে একটি দেশীয় লোহার তৈরি শর্টগান ও ২টি কার্তুজ উদ্ধার করে। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে পৃথক মামলা রুজু করা হয়।

এরই ধারাবাহিকতায় ৬ এপ্রিল গুলিবর্ষণকারী আসামি শওকত এবং ৭ এপ্রিল আসামি হোসেনকে গ্রেফতার করা হয়।

সবশেষে ৮ এপ্রিল রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কক্সবাজার জেলার চকরিয়া থানার হারবাং ইউনিয়নের পূর্ব বিন্দারখীল পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে পলাতক আসামি ফারুক হোসেনকে গ্রেফতার করে বাকলিয়া থানার বিশেষ টিম।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত ফারুকের বিরুদ্ধে বাকলিয়া থানায় একটি মাদক মামলাও রয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর