| বঙ্গাব্দ
ad728
ad728

রাঙ্গুনিয়ায় বালতির পানিতে পড়ে এক শিশুর মৃ-ত্যু

রিপোর্টারের নামঃ
  • আপডেট টাইম : 31-03-2026 ইং
  • 90214 বার পঠিত
রাঙ্গুনিয়ায় বালতির পানিতে পড়ে এক শিশুর মৃ-ত্যু
ছবির ক্যাপশন: রাঙ্গুনিয়ায় বালতির পানিতে পড়ে মো. ওয়াজিহান নামের ১৮ মাস বয়সী এক শিশুর মৃ-ত্যু

রাঙ্গুনিয়ায় বালতির পানিতে পড়ে মো. ওয়াজিহান নামের ১৮ মাস বয়সী এক শিশুর মৃ-ত্যু হয়েছে। আজ দুপুরে রাঙ্গুনিয়া পৌরসভার ইছাখালী ৩নং ওয়ার্ড পশ্চিম পাড়া এলাকায় এই ম-র্মান্তিক ঘটনা ঘটে। নিহত ওয়াজিহান ওই এলাকার বাসিন্দা ও জনতা ব্যাংক রাউজান জলিল নগর শাখার ব্যবস্থাপক শাহ আলমের পুত্র। পারিবারিক সূত্রে জানা যায়, দুপুর ১টার দিকে ওয়াজিহানের মা তাকে বাড়ির ছাদে বালতির পানিতে গোসল করিয়ে নিচে নিয়ে আসেন। এরপর মা গৃহস্থালি কাজে রান্নাঘরে গেলে শিশু ওয়াজিহান সবার অগোচরে পুনরায় ছাদে চলে যায়। সেখানে গোসলের কাজে ব্যবহৃত বালতিতে জমিয়ে রাখা পানিতে খেলতে গিয়ে সে উপুড় হয়ে পড়ে যায়। পরবর্তীতে পরিবারের সদস্যরা তাকে খুঁজে না পেয়ে ছাদে গিয়ে বালতির ভেতর নিথর অবস্থায় দেখতে পান। দ্রুত উদ্ধার করে দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃ-ত ঘোষণা করেন।

ব্যাংকার শাহ আলমের শিশুপুত্রের এমন অকাল মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। ফুটফুটে এই শিশুর মৃ-ত্যুতে পরিবার ও আত্মীয়-স্বজনের মাঝে চলছে মাতম।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর