“মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে চট্টগ্রামে অনুষ্ঠিত হলো সড়ক নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে বিআরটিএ, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে নগরীর সিএমপি স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এই কর্মশালার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মোঃ মাসুদ আলম, সিএমপি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ শরীফ হোসেন,
সিএমপি ট্রাফিক ডিভিশন (দক্ষিণ)-এর উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ লিয়াকত আলী খান, বিআরটিএ’র উপপরিচালক (ইঞ্জিনিয়ারিং) কাজী মো. মাহবুবুল কবির এবং ট্রাফিক ইন্সপেক্টর বিপুল পাল।
প্রশিক্ষণ কর্মসূচিতে শিক্ষার্থীরা সড়ক নিরাপত্তা, ট্রাফিক নিয়ম, নিরাপদ চলাচল ও হেলমেট ব্যবহারের গুরুত্ব সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ পান।
কর্মসূচির শেষে আয়োজিত মূল্যায়ন পরীক্ষায় প্রথম স্থান অর্জন করে সপ্তম শ্রেণির ছাত্রী তাসনিম জারা,
দ্বিতীয় স্থান অধিকার করে সপ্তম শ্রেণির ছাত্র শান বড়ুয়া এবং তৃতীয় স্থান অধিকার করে একাদশ শ্রেণির ছাত্রী মেহজাবিন। পরবর্তীতে তাদেরকে পুরস্কৃত করা হয়।
জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ উপলক্ষে বিআরটিএ’র চতুর্থ ধাপের কার্যক্রম হিসেবে আগামীকাল বুধবার (২৯ অক্টোবর) সকাল ৯টা ৩০ মিনিটে আনোয়ারা-পটিয়া ক্রসিং এলাকায় সচেতনতামূলক রোড ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।
সেখানে ৩০ জন মোটরসাইকেল লাইসেন্সধারী চালককে মানসম্মত হেলমেট প্রদান করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
| ফজর | ৪:০৯ - ৫:২৮ ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৯ - ৪:৩১ দুপুর |
| আছর | ৪:৩২ - ৬:২৫ বিকাল |
| মাগরিব | ৬:২৭ - ৭:৪৫ সন্ধ্যা |
| এশা | ৭:৪৬ - ৪:০৮ রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |