দুর্গম এলাকায় দুর্ঘটনা বা দুর্যোগের পর প্রথম সহায়তা হিসেবে প্রাথমিক চিকিৎসার গুরুত্ব অপরিসীম। এ বিষয়টিকে গুরুত্ব দিয়ে সন্দ্বীপে তিন দিনব্যাপী রেড ক্রস রেড ক্রিসেন্টের মৌলিক ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিটের সহযোগিতায় এবং দ্বীপবন্ধু মুস্তাফিজুর রহমান উচ্চ বিদ্যালয় ইউনিটের আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিদারুল আলম। তিনি বলেন, “মানবতার প্রথম ধাপ প্রাথমিক চিকিৎসা। দুর্গম এলাকায় চিকিৎসা সুবিধা না থাকায় এই দক্ষতাই হতে পারে জীবন রক্ষার হাতিয়ার। এই প্রশিক্ষণ শিক্ষার্থীদের মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলবে।
”অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক মো. রিয়াদ। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ মাইন উদ্দীন, যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিটের যুব উপ-প্রধান-১ মো. মাহামুদুর রহমান, সন্দ্বীপ ইউনিট দলনেতা আব্দুল করিম আলো ও দলনেতা-১ ইকবাল হোসেন।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলনের ইতিহাস, মূলনীতি ও প্রতীক সম্পর্কে ধারণা নেওয়ার পাশাপাশি শক, খিঁচুনি, বিষক্রিয়া, প্রাণীর কামড়, পোড়া, রক্তক্ষরণ, ক্ষত ও হাড় ভাঙা, রোগী পরিবহন এবং জ্বরের প্রাথমিক চিকিৎসা বিষয়ে হাতে-কলমে শিক্ষা পান।
অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবকরা জানান, দুর্ঘটনা বা দুর্যোগের পর প্রথম কয়েক মিনিটের সঠিক পদক্ষেপ কতটা জরুরি তা তারা এ প্রশিক্ষণের মাধ্যমে গভীরভাবে উপলব্ধি করেছেন।
| ফজর | ৪:০৯ - ৫:২৮ ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৯ - ৪:৩১ দুপুর |
| আছর | ৪:৩২ - ৬:২৫ বিকাল |
| মাগরিব | ৬:২৭ - ৭:৪৫ সন্ধ্যা |
| এশা | ৭:৪৬ - ৪:০৮ রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |