| বঙ্গাব্দ
ad728
ad728

হাটহাজারী সমিতি ইউএই’র উদ্যোগে ৪৮ নারীকে বিনামূল্যে সেলাই মেশিন প্রদান

রিপোর্টারের নামঃ
  • আপডেট টাইম : 23-04-2026 ইং
  • 65674 বার পঠিত
হাটহাজারী সমিতি ইউএই’র উদ্যোগে ৪৮ নারীকে বিনামূল্যে সেলাই মেশিন প্রদান
ছবির ক্যাপশন: হাটহাজারী সদরে আয়োজিত অনুষ্ঠানে ৪৮ নারীর মাঝে সেলাই মেশিন তুলে দেন অতিথিরা।

হাটহাজারী সমিতি সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ৪৮ জন নারীর মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) হাটহাজারী সদরে সংগঠনের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এসব সেলাই মেশিন প্রদান করা হয়।

অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রুবেল পারভেজ সুমনের সঞ্চালনায় এবং সহ-সভাপতি মোহাম্মদ নঈম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ শওকত হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনির তালুকদার, মোহাম্মদ হারুনুর রশিদ টিপু, ব্যারিস্টার আশরাফ উদ্দিন, মোহাম্মদ জাহেদুল করিম চৌধুরী, মোহাম্মদ ইব্রাহিম তালুকদার, মোহাম্মদ ইমরান হোসেন এবং মোহাম্মদ হাসান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, নারীদের আত্মকর্মসংস্থান ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও মানবিক ও সমাজসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান আয়োজকরা।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর