| বঙ্গাব্দ
ad728
ad728

রাজধানীর বনশ্রীতে স্কুলছাত্রীকে গলা কেটে হত্যা, তদন্তে পুলিশ ও সিআইডি

রিপোর্টারের নামঃ সিএইচডি নিউজ ২৪
  • আপডেট টাইম : 10-01-2026 ইং
  • 28977 বার পঠিত
রাজধানীর বনশ্রীতে স্কুলছাত্রীকে গলা কেটে হত্যা, তদন্তে পুলিশ ও সিআইডি
ছবির ক্যাপশন: দক্ষিণ বনশ্রীর প্রীতম বিলাস ভবন—যেখানে স্কুলছাত্রী ফাতেমা আক্তার লিলিকে গলা কেটে হত্যা করা হয়েছে।

রাজধানীর বনশ্রীতে মর্মান্তিক এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ফাতেমা আক্তার লিলি (১৭) নামের দশম শ্রেণির এক শিক্ষার্থীকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে।

শনিবার (১০ জানুয়ারি) দুপুর দেড়টা থেকে বিকেল সাড়ে তিনটার মধ্যে দক্ষিণ বনশ্রীর প্রধান সড়কের ‘প্রীতম বিলাস’ নামের একটি আবাসিক ভবনে এ হত্যাকাণ্ড ঘটে বলে ধারণা করছে পুলিশ।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত কার্যক্রম শুরু করেছে। পাশাপাশি সিআইডির ফরেনসিক টিম ঘটনাস্থলে এসে আলামত সংগ্রহ ও প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা করছে। প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে বলে জানান তিনি।

খিলগাঁও থানা-পুলিশ সূত্রে জানা গেছে, নিহত ফাতেমা আক্তার লিলি একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তিনি পরিবারের সঙ্গে দক্ষিণ বনশ্রীর ওই বাসায় বসবাস করতেন। তবে ঘটনার দুই দিন আগে তার বাবা-মা হবিগঞ্জে গ্রামের বাড়িতে যান। ওই সময় ঢাকায় ফাতেমা ও তার বোন বাসায় ছিলেন।

পুলিশ ধারণা করছে, হত্যাকাণ্ডের পেছনে পূর্বশত্রুতা, ব্যক্তিগত বিরোধ কিংবা অন্য কোনো কারণ থাকতে পারে। বিষয়টি খতিয়ে দেখতে পরিবারের সদস্য, প্রতিবেশী ও সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর