সোমবার (১৭ নভেম্বর) চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দোহাজারী হাইওয়ে থানার সামনে বিআরটিএ, চট্টগ্রাম কর্তৃক এ রোড ক্যাম্পেইন ও বিনামূল্যে মানসম্মত হেলমেট বিতরণের আয়োজন করা হএসময় উপস্থিত ছিলেন বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক (ইঞ্জিনিয়ারিং) কে. এম. মাহাবুব কবির, বিআরটিএ চট্টগ্রাম জেলা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) উথোয়াইনু চৌধুরী, দোহাজারী সড়ক উপ-বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ আব্দুল্লাহ আল নোমান পারভেজ এবং বিআরটিএ মেট্রো-২ সার্কেলের রাজস্ব কর্মকর্তা মোঃ হারুনুর রশিদসহ বিআরটিএ, সড়ক ও জনপদ বিভাগ এবং হাইওয়ে পুলিশের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা।
রোড ক্যাম্পেইনের পর মোটরসাইকেল লাইসেন্সধারী ৫০ জন চালকের হাতে বিনামূল্যে মানসম্মত হেলমেট তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, সড়ক নিরাপত্তা নিশ্চিত ও দুর্ঘটনা কমাতে মানসম্মত হেলমেট ব্যবহারের বিষয়ে জনগণকে সচেতন করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বিআরটিএ কর্তৃপক্ষ আরও জানায়, নিরাপদ সড়ক গড়তে জনসচেতনতা বৃদ্ধি ও মানসম্মত হেলমেট ব্যবহারে উদ্বুদ্ধ করতে বিনামূল্যে হেলমেট বিতরণ করা হয় ।
| ফজর | ৪:০৯ - ৫:২৮ ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৯ - ৪:৩১ দুপুর |
| আছর | ৪:৩২ - ৬:২৫ বিকাল |
| মাগরিব | ৬:২৭ - ৭:৪৫ সন্ধ্যা |
| এশা | ৭:৪৬ - ৪:০৮ রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |