| বঙ্গাব্দ
ad728
ad728

চট্টগ্রামে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা: নির্বাচনসহ নিরাপত্তা বিষয়ক কার্যক্রম নিয়ে আলোচনা

রিপোর্টারের নামঃ সিএইচডি নিউজ ২৪
  • আপডেট টাইম : 09-11-2025 ইং
  • 79159 বার পঠিত
চট্টগ্রামে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা: নির্বাচনসহ নিরাপত্তা বিষয়ক কার্যক্রম নিয়ে আলোচনা
ছবির ক্যাপশন: চট্টগ্রাম সার্কিট হাউস সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম।

চট্টগ্রাম থেকে প্রতিবেদক:

আজ ৯ নভেম্বর সকালে চট্টগ্রাম সার্কিট হাউস সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম।


সভায় অক্টোবর ২০২৫ মাসের অপরাধচিত্র পর্যালোচনা করা হয়। এছাড়া আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র উদ্ধার, নারী-শিশু নির্যাতন প্রতিরোধ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে চ্যালেঞ্জ মোকাবিলা, চোরাচালান দমন ও অনিবন্ধিত হাসপাতালের বিরুদ্ধে অভিযান, অবৈধ বালু উত্তোলন, জমির টপসয়েল ও মাটি কাটার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা, চট্টগ্রাম নতুন ব্রিজ এলাকায় যাত্রী হয়রানি বন্ধ এবং চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনা প্রতিরোধসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।


জেলা ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম সভায় বলেন,


“দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, সন্ত্রাস, চাঁদাবাজী ও মাদক পাচারকারীদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে। দুর্বৃত্তায়ন কিংবা যেকোনো সন্ত্রাসী কর্মকাণ্ড কঠোরভাবে দমন করা হবে।”


তিনি আরও বলেন, আসন্ন ফেব্রুয়ারি ২০২৬ জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।


সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার মোঃ জুনায়েদ কাউছার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, সিভিল সার্জন ডা. মো. জাহাঙ্গীর আলম, আইন-শৃঙ্খলা সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তাবৃন্দ, উপজেলা নির্বাহী কর্মকর্তারা এবং রাজনৈতিক দলের প্রতিনিধিরা।


জেলা প্রশাসন আশা প্রকাশ করেছে, সভায় গৃহীত উদ্যোগ ও নির্দেশনা বাস্তবায়নের মাধ্যমে চট্টগ্রামে নিরাপত্তা পরিস্থিতি উন্নত এবং নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করা সম্ভব হবে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর