| বঙ্গাব্দ
ad728
ad728

চট্টগ্রামে তানযীমুল উম্মাহ গার্লস মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

রিপোর্টারের নামঃ নিশিতা বড়ুয়া
  • আপডেট টাইম : 23-08-2025 ইং
  • 105974 বার পঠিত
চট্টগ্রামে তানযীমুল উম্মাহ গার্লস মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
ছবির ক্যাপশন: চট্টগ্রামে তানযীমুল উম্মাহ গার্লস মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

চট্টগ্রাম: তানযীমুল উম্মাহ গার্লস মাদরাসা, হালিশহর শাখার উদ্যোগে স্নিগ্ধ ও মনোরম পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান–২০২৫।


অনুষ্ঠানের শুরুতে সহকারি শাখা প্রধান মোহাম্মদ নেজাম উদ্দিনের সঞ্চালনা এবং শাখা প্রধান মোহাম্মদ শোয়াইবের স্বাগত বক্তব্যের মাধ্যমে কার্যক্রম শুরু হয়।


এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেণ্য ইসলামিক স্কলার, বিশিষ্ট আলেমে দ্বীন আল্লামা মুহাম্মদ ফুরকানুল্লাহ খলীল হাফিজাহুল্লাহ, মহাপরিচালক, জামেয়া দারুল মা'আরিফ আল ইসলামিয়া, চট্টগ্রাম।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—

১. জনাব সৈয়দ মাহবুবুল হক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, চট্টগ্রাম।

২. মাওলানা শাহ আলম, ভারপ্রাপ্ত অধ্যক্ষ, কাট্টলী জাকেরুল উলুম ফাজিল মাদরাসা, চট্টগ্রাম।

৩. আ. ন. মু. রাশেদুল ইসলাম সায়েম, সিনিয়র ডিরেক্টর, তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন, ঢাকা।

৪. মাওলানা ফজলুল কাদের জাবেদ, প্রিন্সিপাল, তানযীমুল উম্মাহ মাদরাসা, চট্টগ্রাম শাখা।

৫. এইচ. এম. বেলাল হোসেন, ভারপ্রাপ্ত প্রিন্সিপাল, তানযীমুল উম্মাহ হিফজ মাদরাসা, চট্টগ্রাম শাখা।

৬. এইচ. এম. শহীদুল্লাহ, ভারপ্রাপ্ত প্রিন্সিপাল, তানযীমুল উম্মাহ গার্লস হিফজ মাদরাসা, চট্টগ্রাম শাখা।


অনুষ্ঠানের সভাপতি ছিলেন ড. মীম আতিকুল্লাহ, ভাইস চেয়ারম্যান, তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন, ঢাকা।


এছাড়াও চট্টগ্রাম জোনের বিভিন্ন শাখার প্রধান ও সহকারী প্রধানসহ শিক্ষক-শিক্ষিকামণ্ডলী উপস্থিত ছিলেন।


আয়োজকরা জানান, এই বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে অনুপ্রেরণা জাগিয়ে তুলেছে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর