প্রচণ্ড গরমে জনজীবন যখন অতিষ্ঠ, তখন তৃষ্ণার্ত ও ক্লান্ত পথচারীদের পাশে দাঁড়িয়ে মানবিক উদ্যোগ গ্রহণ করেছেন হালিশহর থানা শ্রমিক দলের সাবেক সদস্য সচিব রফিক উদ্দিন জসিম। তাঁর ব্যক্তিগত অর্থায়নে চট্টগ্রামের হালিশহর এলাকায় শতাধিক পথচারীর মাঝে শরবত ও নাস্তা বিতরণ করা হয়।
মানবিক এই কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। প্রচণ্ড রোদ ও গরমে পথচলতি মানুষের হাতে ঠান্ডা শরবত ও নাস্তা তুলে দিয়ে তাদের সাময়িক স্বস্তি দেওয়ার চেষ্টা করা হয়। এ সময় আয়োজকরা সাধারণ মানুষের খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ নুরুল্লাহ বাহার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সফিকুর রহমান মজুমদার।
এছাড়া উপস্থিত ছিলেন মো. দেলোয়ার হোসেনসহ শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আয়োজকরা জানান, সামাজিক দায়বদ্ধতা থেকে গরমে কষ্ট পাওয়া মানুষের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।
| ফজর | ৪:০৯ - ৫:২৮ ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৯ - ৪:৩১ দুপুর |
| আছর | ৪:৩২ - ৬:২৫ বিকাল |
| মাগরিব | ৬:২৭ - ৭:৪৫ সন্ধ্যা |
| এশা | ৭:৪৬ - ৪:০৮ রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |