| বঙ্গাব্দ
ad728
ad728

সাবেক যুবদল নেতাকে ফাঁসাতে ‘টোকেন বাণিজ্য’ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ

রিপোর্টারের নামঃ সগীর মাহমুদ
  • আপডেট টাইম : 17-05-2026 ইং
  • 37284 বার পঠিত
সাবেক যুবদল নেতাকে ফাঁসাতে ‘টোকেন বাণিজ্য’ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ
ছবির ক্যাপশন: সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করছেন শ্রমিক নেতা নুরুল আবছার।

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজ্জারটেকে সংবাদ সম্মেলন করে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ‘টোকেন বাণিজ্য’ সংক্রান্ত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন সাবেক যুবদল ও শ্রমিক নেতা নুরুল আবছার।

শনিবার (১৬ মে) অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে তিনি দাবি করেন, তাকে ও তার ছেলেদের ফাঁসাতে পরিকল্পিতভাবে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ করা হয়েছে।

লিখিত বক্তব্যে নুরুল আবছার বলেন, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ‘কর্ণফুলীতে আবছার-শাওনের নিয়ন্ত্রণে সি.এন.জি অটোরিকশা টোকেন বাণিজ্য’ শিরোনামের সংবাদ সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি জানান, ১৯৯৮ থেকে ২০০০ সাল পর্যন্ত অবিভক্ত পটিয়া উপজেলা যুবদলের (কর্ণফুলী) সহ-সভাপতি এবং পরে ২০০১ থেকে ২০১৮ সাল পর্যন্ত কর্ণফুলী উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া দীর্ঘদিন বিভিন্ন শ্রমিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলেও উল্লেখ করেন তিনি।

নুরুল আবছার অভিযোগ করেন, ২০১৩ সালে রাজনৈতিক মামলার কারণে তিনি এলাকা ছাড়তে বাধ্য হন। পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজনৈতিক মামলায় জামিন নিয়ে গত বছরের অক্টোবর মাসে এলাকায় ফেরেন। এরপর থেকেই একটি মহল তার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, কথিত টোকেন বাণিজ্যের সঙ্গে তার কোনো ধরনের সম্পৃক্ততা নেই। প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর