| বঙ্গাব্দ
ad728
ad728

কুলাউড়ায় ঘন কুয়াশায় পিকআপভ্যানের ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনা: দুই বন্ধু নিহত

রিপোর্টারের নামঃ সিএইচডি নিউজ ২৪
  • আপডেট টাইম : 24-12-2025 ইং
  • 44117 বার পঠিত
কুলাউড়ায় ঘন কুয়াশায় পিকআপভ্যানের ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনা: দুই বন্ধু নিহত
ছবির ক্যাপশন: কুলাউড়া-জুড়ী আঞ্চলিক মহাসড়কের আছুরীঘাট এলাকায় ঘন কুয়াশার মধ্যে সংঘটিত দুর্ঘটনার স্থান।

মৌলভীবাজারের কুলাউড়ায় ঘন কুয়াশার মধ্যে পিকআপভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ৭টার দিকে কুলাউড়া-জুড়ী আঞ্চলিক মহাসড়কের আছুরীঘাট এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর পিকআপভ্যানের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

নিহতরা হলেন—জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের দক্ষিণ জাঙ্গীরাই গ্রামের মো. দুলু মিয়ার ছেলে জাবেদ আহমেদ (১৯) এবং একই উপজেলার ভবানীপুর গ্রামের মো. নুরু মিয়ার ছেলে রিয়াদুল ইসলাম (১৯)। তারা দুজনেই বন্ধু।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মোটরসাইকেলটি কুলাউড়ার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী পিকআপভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই দুই বন্ধুর মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর থেকেই এলাকায় ঘন কুয়াশা থাকায় সড়কে দৃশ্যমানতা কম ছিল এবং যানবাহন চলাচল ছিল ঝুঁকিপূর্ণ। কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় দুর্ঘটনাটি ঘটে বলে ধারণা করা হচ্ছে। তারা আরও জানান, দুর্ঘটনার সময় পিকআপভ্যান ও মোটরসাইকেল উভয়টির গতি তুলনামূলক বেশি ছিল।

কুলাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মোল্লা জানান, নিহত দুই তরুণের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর