| বঙ্গাব্দ
ad728
ad728

ভালুকায় চাঞ্চল্যকর হত্যাকাণ্ড: হিন্দু যুবক হত্যা মামলায় র‍্যাবের অভিযানে গ্রেপ্তার সাত

রিপোর্টারের নামঃ সিএইচডি নিউজ ২৪
  • আপডেট টাইম : 20-12-2025 ইং
  • 48768 বার পঠিত
ভালুকায় চাঞ্চল্যকর হত্যাকাণ্ড: হিন্দু যুবক হত্যা মামলায় র‍্যাবের অভিযানে গ্রেপ্তার সাত
ছবির ক্যাপশন: ভালুকায় হিন্দু যুবক দিপু চন্দ্র দাস হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে র‍্যাবের অভিযানে গ্রেপ্তার সাতজন।

ভালুকা ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় সনাতন ধর্মাবলম্বী এক যুবককে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় জড়িত সন্দেহে সাতজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

শনিবার র‍্যাব-১৪-এর পক্ষ থেকে জানানো হয়, বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, মো. লিমন সরকার (১৯), মো. তারেক হোসেন (১৯), মো. মানিক মিয়া (২০), এরশাদ আলী (৩৯), নিজুম উদ্দিন (২০), আলমগীর হোসেন (৩৮) এবং মো. মিরাজ হোসেন আকন (৪৬)

র‍্যাব জানায়, গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে ভালুকায় মহানবী হযরত মোহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তির অভিযোগে দিপু চন্দ্র দাস নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটে। পরবর্তীতে বিক্ষুব্ধ জনতা নিহতের মরদেহ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে নিয়ে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং মরদেহে আগুন ধরিয়ে দেয়। এই বর্বরোচিত ঘটনার ভিডিও ফুটেজ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযুক্তদের শনাক্ত করা হয়।

এ বিষয়ে র‍্যাব-১৪-এর একজন কর্মকর্তা জানান, অপরাধী যে-ই হোক না কেন, আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো সুযোগ নেই। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং ঘটনার সাথে জড়িত অন্যদের ধরতেও অভিযান অব্যাহত আছে। এলাকায় বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর