| বঙ্গাব্দ
ad728
ad728

সাংবাদিকের ওপর হামলায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সিআরএফের

রিপোর্টারের নামঃ সিএইচডি নিউজ ২৪
  • আপডেট টাইম : 05-10-2025 ইং
  • 166385 বার পঠিত
সাংবাদিকের ওপর হামলায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সিআরএফের
ছবির ক্যাপশন: "এখন" টেলিভিশনের চট্টগ্রামের ব্যুরো প্রধান হোসাইন জিয়াদ ও ক্যামেরাপার্সন মো. পারভেজের উপর সন্ত্রাসী হামলা

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে "এখন" টেলিভিশনের চট্টগ্রামের ব্যুরো প্রধান হোসাইন জিয়াদ ও ক্যামেরাপার্সন মো. পারভেজের উপর সন্ত্রাসী হামলা ও ক্যামেরা ভাঙ্চুর, মোবাইল ফোন, টাকা লুটের ঘটনায় প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম (সিআরএফ) নেতৃবৃন্দ।

আজ রবিবার সিআরএফ সভাপতি কাজী আবুল মনসুর এবং সাধারণ সম্পাদক গোলাম মওলা মুরাদ এক যৌথ বিবৃতিতে এই প্রতিবাদ ও নিন্দা জানান। 

সাংবাদিকের ওপর ন্যাক্কারজনক এই হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম (সিআরএফ) এর নেতৃবৃন্দ বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে প্রকাশ্যে দিবালোকে এই ধরনের নেককারজনক ও পৈশাচিক হামলা মেনে নেওয়া যায় না। এই ধরনের হামলা স্বাধীন সাংবাদিকতাকে সংকুচিত করার ঘৃণ্য প্রক্রিয়া ।   

সিআরএফ নেতৃবৃন্দ এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের  জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর