| বঙ্গাব্দ
ad728
ad728

শবে বরাত উপলক্ষে তারেক রহমানের আহ্বান

রিপোর্টারের নামঃ সিএইচডি নিউজ ২৪
  • আপডেট টাইম : 03-02-2026 ইং
  • 172 বার পঠিত
শবে বরাত উপলক্ষে তারেক রহমানের আহ্বান
ছবির ক্যাপশন: পবিত্র শবে বরাত উপলক্ষে দেওয়া বার্তায় দেশ ও বিশ্ব মুসলিমের শান্তি ও কল্যাণ কামনা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

পবিত্র শবে বরাত উপলক্ষে বাংলাদেশসহ সমগ্র মুসলিম বিশ্বের সকল মানুষের অব্যাহত সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে তিনি সহিংসতা, রক্তপাত, হিংসা ও বিদ্বেষ পরিহার করে মানবজাতির বৃহত্তর কল্যাণে সহিষ্ণুতা, সংযম ও সৌহার্দ্য প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন।

সোমবার (২ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি এ আহ্বান জানান।

তারেক রহমান তার বার্তায় বলেন, শাবান মাসের এক মহিমান্বিত রাত হলো শবে বরাত। এই রাত মুসলমানদের জন্য আত্মশুদ্ধি, ক্ষমা প্রার্থনা ও নাজাত লাভের এক বিশেষ সুযোগ। বরাত অর্থ মুক্তি বা পরিত্রাণ—আর এই রাতে মহান আল্লাহ তায়ালা তাঁর বান্দাদের জন্য রহমত ও মাগফিরাতের অবারিত দ্বার খুলে দেন।

তিনি বলেন, শবে বরাত এমন এক পবিত্র রজনী, যখন ধর্মপ্রাণ মুসলমানরা সারারাত মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে ইবাদত-বন্দেগিতে মগ্ন থাকেন। নিজের জীবনের ভুল-ভ্রান্তি, ত্রুটি-বিচ্যুতি ও গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করেন এবং ভবিষ্যতে নেক পথে চলার অঙ্গীকার করেন। এই রাত রমজান মাসের আগমনী বার্তা বহন করে—যা আত্মসংযম ও আত্মশুদ্ধির শিক্ষা দেয়।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, শবে বরাতের অন্যতম তাৎপর্য হলো নাজাত বা মুক্তি লাভ। এই রাতে বিশ্বাসী মুসলমানরা সব ধরনের অনাচার, অপকর্ম, অন্যায় ও অপবিত্রতা থেকে মুক্তির জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন। আল্লাহ রাব্বুল আলামীন তাঁর অনুগ্রহপ্রার্থীদের প্রতি করুণা প্রদর্শন করেন।

তারেক রহমান আরও বলেন, এই মহিমান্বিত রাতে আমাদের সকলের উচিত সহিংসতা, রক্তপাত, হিংসা ও বিদ্বেষ পরিহার করে মানবজাতির বৃহত্তর কল্যাণে নিজেদের নিবেদিত রাখা। পারস্পরিক সহনশীলতা, সংযম ও সৌহার্দ্য বজায় রাখার মাধ্যমে শান্তিপূর্ণ সমাজ গঠনের অঙ্গীকার করা।

বিশ্ব পরিস্থিতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, বর্তমান বিশ্বে অস্থিরতা ও সংঘাতের প্রেক্ষাপটে বিশ্ব মুসলিমের ঐক্য, সংহতি ও নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। শবে বরাতের পবিত্র রজনীতে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় মহান আল্লাহর দরবারে একান্ত মোনাজাত করা প্রত্যেকের দায়িত্ব।

বার্তার শেষাংশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পবিত্র শবে বরাতের এই রজনীতে দেশ, জাতি এবং মুসলিম বিশ্বের উত্তরোত্তর উন্নতি, কল্যাণ ও স্থায়ী শান্তি কামনা করেন।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর