| বঙ্গাব্দ
ad728
ad728

নোয়াজিশপুর ইউনিয়নে বিএনপির ডোর টু ডোর প্রচারণা

রিপোর্টারের নামঃ সিএইচডি নিউজ ২৪
  • আপডেট টাইম : 10-02-2026 ইং
  • 1488 বার পঠিত
নোয়াজিশপুর ইউনিয়নে বিএনপির ডোর টু ডোর প্রচারণা
ছবির ক্যাপশন: নোয়াজিশপুর ইউনিয়নে বিএনপির প্রার্থী গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর ধানের শীষের পক্ষে ডোর টু ডোর প্রচারণা


নোয়াজিশপুর ইউনিয়নে বিএনপির প্রার্থী গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর ধানের শীষের পক্ষে ডোর টু ডোর প্রচারণা চালানো হয়েছে। 

সোমবার ইউনিয়নের বিভিন্ন এলাকায় ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে এই প্রচারণা কার্যক্রম পরিচালনা করা হয়।

এ সময় নেতাকর্মীরা ভোটারদের কাছে আগামী ১২ তারিখ নির্ভয়ে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। তারা বলেন, গত সতেরো বছর ধরে মানুষের মনে জমে থাকা চাহিদা ও বঞ্চনার প্রতিকার করতে হলে ধানের শীষে ভোট দেওয়ার বিকল্প নেই।

প্রচারণাকালে নেতারা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং হিন্দু ধর্মালম্বীদের প্রতি শুভেচ্ছা জানিয়ে গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর পক্ষ থেকে সম্মান ও সৌহার্দ্য প্রকাশ করা হয়।

নোয়াজিশপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এম ফোরকান সিকদার বলেন, “গত ১৭ বছর আমরা কীভাবে দিন কাটিয়েছি, তা আপনারা সবাই জানেন। এই অবস্থা থেকে মুক্তি পেতে আমাদের পাশে থাকুন। আপনাদের সন্তান হিসেবে আমরা যেন সবসময় সেবা করতে পারি, সে সুযোগ করে দিন। আগামী ১২ তারিখ ধানের শীষে ভোট দিয়ে জননেতা গিয়াসউদ্দিন কাদের চৌধুরীকে বিপুল ভোটে জয়ী করুন।”

এ সময় নোয়াজিশপুর ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক মো. রুবেল তালুকদার বলেন, “এই মার্কা, ওই মার্কার দিন শেষ। এখন ধানের শীষের বাংলাদেশ।”

যুবদল নোয়াজিশপুর ইউনিয়ন আহ্বায়ক কমিটির সদস্য সচিব মো. সোহেল আশ্বাস দিয়ে বলেন, বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের জন্য সুযোগ-সুবিধা বাড়ানো হবে।

যুবদলের যুগ্ম আহ্বায়ক জুয়েল চৌধুরী বলেন, “গত ১৭ বছর আমরা ভোট দিতে পারেননি। এবার ভোট দিয়ে তার প্রমাণ দিতে হবে।”

এ সময় আরও উপস্থিত ছিলেন,  নোয়াজিশপুর ইউনিয়ন যুবদলের সদস্য মো. শুককুর, জাহেদ, খোকন, রাহাত, ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মিনহাজুল ফাহিমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর