| বঙ্গাব্দ
ad728
ad728

পুর্ব নাসিরাবাদে পুজা মন্ডপ পরিদর্শন ও মতবিনিময় সভায় আমীর খসরু

রিপোর্টারের নামঃ সিএইচডি নিউজ ২৪
  • আপডেট টাইম : 30-09-2025 ইং
  • 100105 বার পঠিত
পুর্ব নাসিরাবাদে পুজা মন্ডপ পরিদর্শন ও মতবিনিময় সভায় আমীর খসরু
ছবির ক্যাপশন: পুর্ব নাসিরাবাদে পুজা মন্ডপ পরিদর্শন ও মতবিনিময় সভায় আমীর খসরু

চট্টগ্রামের পুর্ব নাসিরাবাদ আদর্শ পাড়াস্থ পুজা মন্ডপে পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব আমীর খসরু মাহমুদ চৌধুরী।

পুজা মন্ডপ পরিচালনা কমিটির সভাপতি দেবু দাস গুপ্তের সভাপতিত্বে এবং সেন্টু দাসের সঞ্চালনায় আয়োজিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপি ও পাঁচলাইশ থানার সাবেক সভাপতি মামুনুল ইসলাম হুমায়ুন।

এছাড়াও উপস্থিত ছিলেন—

৮ নং শুলকবহর ওয়ার্ড আহ্বায়ক কাজী শামসুল আলম, সাইদুর রহমান বেলাল, আব্দুল মোতালেব, মো. আলী, ইউসুফ, হাসান চৌধুরী ওসমান, শাহ আলম, এড. সাইফুল ইসলাম, দিদার উল আলম, ইকবাল পারভেজ, তৌহিদুল ইসলাম রানা, জাহেদুল ইসলাম টুটুল, ওয়াহিদুল আলম কানন, খোরশেদ আলম, রমজান আলী, আশরাফুল ইসলাম টিটু, আলী আকবর, ইকবাল হোসেন জিসান, রিদুয়ান হোসেন জনি, আমজাদ হোসেন, এনামুল হক, সালাউদ্দিন, আবু তাহের সায়মন, ইমাম উদ্দিন রাজিব, থানা ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ সাজ্জাদ, ইরফান উদ্দীন সাগর, শাহাদাত হোসেন রনিসহ আরো অনেকে।

অনুষ্ঠানে বক্তারা সাম্প্রদায়িক সম্প্রীতি, ধর্মীয় সহাবস্থান ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, দেশের প্রতিটি ধর্ম-বর্ণের মানুষকে ঐক্যবদ্ধভাবে শান্তি ও সম্প্রীতির বন্ধন অটুট রাখতে হবে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর