| বঙ্গাব্দ
ad728
ad728

পল্লবীতে শিশু রামিসা হত্যা, আদালতে দোষ স্বীকার ঘাতক সোহেলের

রিপোর্টারের নামঃ জিনাদ নুসাইবা
  • আপডেট টাইম : 20-05-2026 ইং
  • 34396 বার পঠিত
পল্লবীতে শিশু রামিসা হত্যা, আদালতে দোষ স্বীকার ঘাতক সোহেলের
ছবির ক্যাপশন: আদালতে নেওয়া হচ্ছে শিশু রামিসা হত্যা মামলার আসামি সোহেল রানাকে।

রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় গ্রেপ্তার আসামি সোহেল রানা আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে তিনি ঘটনার আগে ইয়াবা সেবনের কথাও স্বীকার করেছেন।

বুধবার (২০ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদের আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করা হয়। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জবানবন্দিতে সোহেল রানা জানান, গত ১৯ মে সকাল সাড়ে ৯টার দিকে শিশু রামিসা ঘর থেকে বের হলে তার স্ত্রী স্বপ্না আক্তার কৌশলে তাকে নিজেদের ফ্ল্যাটে নিয়ে যান। পরে বাথরুমে নিয়ে শিশুটিকে ধর্ষণ করেন সোহেল। এতে শিশুটি অজ্ঞান হয়ে গেলে ঘটনাটি ধামাচাপা দিতে তাকে গলাকেটে হত্যা করা হয়।

মামলার তদন্ত সূত্রে জানা যায়, হত্যার পর মরদেহ গুমের উদ্দেশ্যে মরদেহ বিকৃত করার চেষ্টা করা হয়। পরে মরদেহ খাটের নিচে লুকিয়ে রাখা হয়। ঘটনার সময় আসামির স্ত্রী একই রুমে উপস্থিত ছিলেন বলে জবানবন্দিতে উল্লেখ করা হয়েছে।

পুলিশ জানায়, ঘটনার পর সোহেল রানা জানালার গ্রিল কেটে পালিয়ে যান। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

নিহত রামিসা পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল। মঙ্গলবার সকালে স্কুলে যাওয়ার সময় তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পাশের ফ্ল্যাটের সামনে তার জুতা দেখতে পান তারা। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা বাদী হয়ে পল্লবী থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপ-পরিদর্শক অহিদুজ্জামান আদালতে আসামির জবানবন্দি রেকর্ড এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে কারাগারে পাঠানোর আবেদন করেন।

পরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হকের আদালত আসামি স্বপ্না আক্তারকেও হাজতি পরোয়ানামূলে কারাগারে পাঠানোর আদেশ দেন।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর