চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে “আগামীকালের জন্য ভবিষ্যৎ-প্রমাণ প্রকল্প ব্যবস্থাপনা” শীর্ষক প্রজেক্ট ম্যানেজমেন্ট সিম্পোজিয়াম সিরিজ ২০২৫। শনিবার (৩০ আগস্ট) নগরীর রেডিসন ব্লু বে ভিউ হোটেলে পিএমআই বাংলাদেশ চ্যাপ্টারের আয়োজনে দিনব্যাপী এই সিম্পোজিয়ামে অংশ নেন বিভিন্ন খাতের ১৫০ জনেরও বেশি পেশাদার।
উদ্বোধনী পর্ব
অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. নূরুল করিম। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “প্রবৃদ্ধিমুখী বাংলাদেশে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে কৌশলগত প্রকল্প ব্যবস্থাপনার বিকল্প নেই।”
পিএমআই বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি এটিএম ইকবাল চৌধুরী স্বাগত বক্তব্যে সংগঠনের কার্যক্রম তুলে ধরে বলেন, প্রকল্প সাফল্য সর্বাধিক করার জন্য শিক্ষা ও কর্পোরেট সেক্টরের সম্পৃক্ততা, পেশাজীবীদের সেবা এবং উদ্ভাবনের মাধ্যমে উৎকর্ষতা অর্জনের ওপর জোর দিতে হবে।
মূল প্রবন্ধ ও বিশেষ বক্তব্য
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এজেড কনসাল্টিংয়ের প্রধান নির্বাহী পরামর্শদাতা আহমেদ জিবরান। তিনি অনিশ্চয়তার মধ্যেও কার্যকর নেতৃত্ব ও দল পরিচালনার কৌশল ব্যাখ্যা করেন।
এছাড়া টেক নভেলটি লিমিটেডের সিটিও আরিফুর রহমান স্থিতিস্থাপক প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিস (PMO) গঠনের গুরুত্ব তুলে ধরেন।
র্যানকন হোল্ডিংস লিমিটেডের পরিচালক মাশিদ রহমান স্টেকহোল্ডারদের অংশীদার হিসেবে বিবেচনার প্রয়োজনীয়তা উল্লেখ করেন।
প্যানাসিয়া কনসাল্টিং গ্রুপের এমডি ড. আজিম মোহাম্মদ লিন নীতি ও অ্যাজাইল অনুশীলনের সমন্বয়ের সুফল ব্যাখ্যা করেন।
অন্যদিকে ওয়েব ফন্টেইন বাংলাদেশের দীপেশ বণিক জেনারেটিভ এআই ও প্রম্পট ইঞ্জিনিয়ারিংয়ের প্রভাব নিয়ে বক্তব্য রাখেন।
প্যানেল আলোচনা
সিম্পোজিয়ামের অন্যতম আকর্ষণ ছিল উচ্চপর্যায়ের প্যানেল আলোচনা। এতে অংশ নেন—বিএসআরএমের জিএম ও হেড অব স্ট্র্যাটেজিক প্রজেক্টস সঞ্জয় মুকুন্দভাই ঠক্কর,র্যানকন এফসির সিইও তানভীর শাহরিয়ার রিমন,পিটুপি ও উইকনের ডিরেক্টর মাহাদী ইফতেখার,
প্যানেল আলোচনার সঞ্চালনা করেন পিএমআই বাংলাদেশ চ্যাপ্টারের পরিচালক কে এম রেফাউল এহসান। আলোচকরা বলেন, “বাংলাদেশের উন্নয়ন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রযুক্তি গ্রহণ, নেতৃত্বের মানসিকতার পরিবর্তন এবং নীতি সহায়তার সমন্বয় অপরিহার্য।”
আয়োজকদের মতে, এই সিম্পোজিয়াম প্রকল্প ব্যবস্থাপনায় নতুন প্রবণতা ও প্রযুক্তি অন্বেষণ, সেরা অনুশীলন ভাগাভাগি এবং শিল্প বিশেষজ্ঞদের দিকনির্দেশনা পাওয়ার একটি গুরুত্বপূর্ণ ফোরাম হিসেবে কাজ করেছে। তারা মনে করেন, বাংলাদেশে প্রকল্প ব্যবস্থাপনা সম্প্রদায়ের শক্তি ও সম্ভাবনা এই ধরনের উদ্যোগের মাধ্যমেই আরও সুদৃঢ় হবে।
| ফজর | ৪:০৯ - ৫:২৮ ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৯ - ৪:৩১ দুপুর |
| আছর | ৪:৩২ - ৬:২৫ বিকাল |
| মাগরিব | ৬:২৭ - ৭:৪৫ সন্ধ্যা |
| এশা | ৭:৪৬ - ৪:০৮ রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |