নিজস্ব প্রতিবেদক:
সেন্টমার্টিনের দক্ষিণ-পশ্চিম সমুদ্র এলাকায় কোস্ট গার্ডের অভিযানে একটি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট, প্রায় ১২ শত মিটার থাই জাল ও ১৯ জন জেলেকে আটক করা হয়েছে।
শনিবার (৮ নভেম্বর ২০২৫) বিকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৭ নভেম্বর) রাত ১০টার দিকে কোস্ট গার্ডের জাহাজ ‘শ্যামল বাংলা’ সেন্টমার্টিনের ছেড়া দ্বীপের দক্ষিণ-পশ্চিম সমুদ্র এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে একটি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট জব্দ করা হয়। পরে বোটটি তল্লাশি করে আনুমানিক ১৫ হাজার টাকা মূল্যের ১২ শত মিটার থাই জালসহ ১৯ জন জেলেকে আটক করা হয়।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও জানান, জব্দকৃত বোট, জাল ও আটককৃত জেলেদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
তিনি বলেন,
“মৎস্য সম্পদ রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।”
| ফজর | ৪:০৯ - ৫:২৮ ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৯ - ৪:৩১ দুপুর |
| আছর | ৪:৩২ - ৬:২৫ বিকাল |
| মাগরিব | ৬:২৭ - ৭:৪৫ সন্ধ্যা |
| এশা | ৭:৪৬ - ৪:০৮ রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |