চট্টগ্রাম: উত্তর ফটিকছড়ি উপজেলা সদর যৌক্তিক ও জনগণের জন্য সুবিধাজনক স্থানে স্থাপনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
১৮ অক্টোবর (শুক্রবার) বিকেল ৩টায় নারায়ণহাট চৌরাস্তা মোড়ে “উত্তর ফটিকছড়ি সচেতন নাগরিক সমাজ”-এর উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট আবছার উদ্দিন হেলাল এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব মুহাম্মদ মিনহাজ উদ্দিন সিদ্দিকী।
বক্তারা বলেন, দেশের বৃহত্তম উপজেলা ফটিকছড়ি দীর্ঘদিন ধরে বিভাজনের দাবিতে রয়েছে। সরকার উত্তর-পশ্চিমাঞ্চলের কয়েকটি ইউনিয়ন নিয়ে আলাদা উপজেলা গঠনের সিদ্ধান্ত নিয়েছে, যা অত্যন্ত প্রশংসনীয়। তবে নতুন উপজেলার সদর দপ্তর যেন জনগণের জন্য সুবিধাজনক ও যোগাযোগ-সুবিধাসম্পন্ন স্থানে হয় — এই দাবিই আজকের মানববন্ধনের মূল উদ্দেশ্য। বক্তারা নারায়ণহাট এলাকাকেই এ লক্ষ্যে সবচেয়ে উপযুক্ত স্থান হিসেবে উল্লেখ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন বিজিএমইএ পরিচালক রকিবুল আলম চৌধুরী, নারায়ণহাট ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আ. ও. ম ফারুখ হোসাইন, নারায়ণহাট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এম এ ছত্তার, কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের চৌধুরী, নারায়ণহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার অলি আহমদ, সাবেক ইউপি চেয়ারম্যান এম হারুন রশিদসহ বিশিষ্ট নাগরিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এছাড়াও এলাকার বিভিন্ন পেশাজীবী, শিক্ষক, ব্যবসায়ী ও সাধারণ মানুষ মানববন্ধনে অংশগ্রহণ করে নতুন উপজেলার সদর স্থাপনের যৌক্তিক দাবির প্রতি সংহতি জানান।
| ফজর | ৪:০৯ - ৫:২৮ ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৯ - ৪:৩১ দুপুর |
| আছর | ৪:৩২ - ৬:২৫ বিকাল |
| মাগরিব | ৬:২৭ - ৭:৪৫ সন্ধ্যা |
| এশা | ৭:৪৬ - ৪:০৮ রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |