| বঙ্গাব্দ
ad728
ad728

চিটাগাং চেম্বার নির্বাচনে আমিরুল হকের পূর্ণ প্যানেল বিজয়ী

রিপোর্টারের নামঃ সগীর মাহমুদ
  • আপডেট টাইম : 23-05-2026 ইং
  • 5293 বার পঠিত
চিটাগাং চেম্বার নির্বাচনে আমিরুল হকের পূর্ণ প্যানেল বিজয়ী
ছবির ক্যাপশন: শতবর্ষের ঐতিহ্যবাহী চিটাগাং চেম্বার নির্বাচনে ইউনাইটেড বিজনেস ফোরামের পূর্ণ প্যানেলের বিজয়। ব্যবসায়ী নেতা মোহাম্মদ আমিরুল হকের নেতৃত্বে নতুন নেতৃত্বকে অভিনন্দন।

শতাধিক বছরের ঐতিহ্যবাহী প্রাইম চেম্বার হিসেবে খ্যাত দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচন বন্দরনগরী চট্টগ্রামের সর্বস্তরের ব্যবসায়ী-শিল্পোদ্যোক্তাদের ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আজ ২৩ মে,শনিবার উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়।

দীর্ঘ প্রতীক্ষিত চিটাগাং চেম্বার নির্বাচনে ‘ইউনাইটেড বিজনেস ফোরামে’র প্যানেল লীডার বিশিষ্ট শিল্পপতি ব্যাবসায়ী নেতা মোহাম্মদ আমিরুল হকের নেতৃত্বে পূর্ণ প্যানেল বিজয় লাভ করেছে। মোহাম্মদ আমিরুল হক সিমেন্ট শিল্পমালিক, জ¦ালানি খাতসহ বিভিন্ন শিল্প ও ব্যাবসায়ী সংগঠনের শীর্ষ নেতা এবংফেডারেশন চেম্বারের সাবেক নেতা।

শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন চেম্বারের নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ও স্থানীয় সরকার বিভাগ চট্টগ্রামের পরিচালক মনোয়ারা বেগম। নির্বাচনে সরাসরি ভোটে
অর্ডিনারী গ্রুপ থেকে ১২ জন এবং এসোসিয়েট গ্রুপে ৬ জন নির্বাচিত হন। এছাড়া বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ট্রেড
গ্রুপ থেকে ৩ জন ও টাউন এসোসিয়েশন থেকে ৩ জননির্বাচিত হয়েছেন। ৪টি ক্যাটাগরি থেকে মোট ২৪ জন পরিচালক নির্বাচিত হয়েছেন।

নির্বাচিত পরিচালকবৃন্দ হলেন কামাল মোস্তফা চৌধুরী, এ এস এম ইসমাইল খান, আবু হায়দার চৌধুরী, মোঃ আমজাদ হোসেন চৌধুরী, মো. নাসির উদ্দিন চৌধুরী, আসাদ ইফতেখার, আমান উল্লা আল ছগির, মো. গোলাম সরওয়ার, হাবিবুর রহমান, মোহাম্মদ শফিউল আলম, মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী, শহীদুল আলম, মো. জাহিদুল হাসান, মো. নুরুল ইসলাম, সেলিম নুর, সরোয়ার আলম খান, মোহাম্মদ মশিউল আলম, মোহাম্মদ আলাউদ্দিন আল আজাদ, মোহাম্মদ আমিরুল হক, মোহাম্মদ আকতার পারভেজ, এস এম সাইফুল আলম, আফসার হাসান চৌধুরী, মোহাম্মদ মনির উদ্দিন এবং মোহাম্মদ সাজ্জাদ উন নেওয়াজ।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর