| বঙ্গাব্দ
ad728
ad728

চট্টগ্রাম-৪ আসনে ধানের শীষ আসলাম চৌধুরীর হাতে, সীতাকুণ্ডজুড়ে নেতাকর্মীদের বাঁধভাঙা উচ্ছ্বাস

রিপোর্টারের নামঃ
  • আপডেট টাইম : 27-12-2025 ইং
  • 141066 বার পঠিত
চট্টগ্রাম-৪ আসনে ধানের শীষ আসলাম চৌধুরীর হাতে, সীতাকুণ্ডজুড়ে নেতাকর্মীদের বাঁধভাঙা উচ্ছ্বাস
ছবির ক্যাপশন: ধানের শীষের মনোনয়ন হাতে নিয়ে নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য রাখছেন বিএনপি প্রার্থী আসলাম চৌধুরী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড ও আকবর শাহ–পাহাড়তলী আংশিক) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ধানের শীষ প্রতীকে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন আসলাম চৌধুরী।

শনিবার (২৭ ডিসেম্বর) সকালে সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের জলিলস্থ নিজ বাড়িতে আয়োজিত এক মতবিনিময় সভায় বিএনপির নেতাকর্মীদের সামনে মনোনয়নপত্র উপস্থাপন করে বিষয়টি নিশ্চিত করেন তিনি। এ সময় আসলাম চৌধুরীর মনোনয়ন ঘোষণাকে কেন্দ্র করে উপজেলা জুড়ে বিএনপি নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।



সভায় বক্তব্যে আসলাম চৌধুরী বলেন,

‘আমি মনোনয়ন পেয়েছি বেশ কিছুদিন আগেই। ইচ্ছে করেই কিছুটা সময় নিয়েছি সবাইকে ধৈর্যশীল ও সহনশীল থাকার বার্তা দিতে। আজ থেকে আর কোনো সংশয় বা দ্বিধা নেই। এখন শুধু বিজয়ের পালা।’

তিনি আরও বলেন,

‘বৈষম্যহীন বাংলাদেশ গঠনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সীতাকুণ্ডের জনগণের প্রত্যাশার প্রতিফলন হিসেবেই দল প্রাথমিক প্রার্থীর নাম পরিবর্তন করে আমাকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে। পূর্বের মনোনয়ন নিয়ে আমার কোনো রাগ বা ক্ষোভ নেই। সব ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে ধানের শীষকে বিজয়ী করতে হবে।’

উল্লেখ্য, গত ৩ নভেম্বর চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী মোহাম্মদ সালাউদ্দিনকে এই আসনের দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওই ঘোষণার প্রতিবাদে আসলাম চৌধুরী সমর্থিত নেতাকর্মীরা ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক ও রেলপথ অবরোধ করেন।

চূড়ান্ত মনোনয়ন প্রসঙ্গে কাজী মোহাম্মদ সালাউদ্দিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মুঠোফোন একাধিকবার কল দেওয়া হলেও তিনি সাড়া দেননি।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর