| বঙ্গাব্দ
ad728
ad728

সিটি মেয়রের সঙ্গে রিহ্যাব চট্টগ্রামের মতবিনিময় সভা

রিপোর্টারের নামঃ মাসুদ পারভেজ
  • আপডেট টাইম : 20-05-2026 ইং
  • 34640 বার পঠিত
সিটি মেয়রের সঙ্গে রিহ্যাব চট্টগ্রামের মতবিনিময় সভা
ছবির ক্যাপশন: সিটি মেয়রের সঙ্গে রিহ্যাব নেতাদের মতবিনিময় সভা।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের সঙ্গে নবনির্বাচিত রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ মে) অনুষ্ঠিত এ সভায় রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট ও রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান মোহাম্মদ মোরশেদুল হাসানের নেতৃত্বে রিহ্যাব নেতারা অংশ নেন।

সভায় রিহ্যাবের পক্ষ থেকে বলা হয়, ২০১৭ সালে বাণিজ্য মন্ত্রণালয়ের জারি করা পরিপত্র অনুযায়ী রিয়েল এস্টেট ব্যবসা পরিচালনার জন্য ডেভেলপারদের রিহ্যাবের সদস্য হওয়া বাধ্যতামূলক। কিন্তু এখনও অনেক প্রতিষ্ঠান ও ব্যক্তি সরকারি নির্দেশনা না মেনে অবৈধভাবে রিয়েল এস্টেট ব্যবসা পরিচালনা করছে। এতে গ্রাহকরা প্রতারণার শিকার হচ্ছেন এবং সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে।

রিহ্যাব নেতারা এসব অনিয়ম বন্ধে সিটি কর্পোরেশনের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি সিটি কর্পোরেশনের উন্নয়ন কমিটিতে একজন রিহ্যাব প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করার প্রস্তাবও দেন।

রিহ্যাবের পরিচালক ও কো-চেয়ারম্যান-১ সারিস্ত্ বিনতে নুর নগরীর টেকসই উন্নয়ন ও জনদুর্ভোগ কমাতে সিটি কর্পোরেশন, সিডিএ, ওয়াসা, পিডিবি ও বিটিসিএলসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। তিনি রিহ্যাব সদস্যদের জন্য সিটি কর্পোরেশন সংশ্লিষ্ট অনুমোদনের ক্ষেত্রে ওয়ানস্টপ সার্ভিস চালুর দাবিও জানান।

রিহ্যাবের পরিচালক ও কো-চেয়ারম্যান-২ এ এস এম আবদুল গাফফার মিয়াজী নির্মাণকাজ চলাকালে পাইলিংয়ের মাটি ও বর্জ্য অপসারণের জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণ, রোড কাটিংয়ের অনুমতি এবং নির্মাণাধীন প্রকল্পে হোল্ডিং ট্যাক্স মওকুফের অনুরোধ জানান।

সভায় মেয়র ডা. শাহাদাত হোসেন চট্টগ্রাম নগরীকে আধুনিক, পরিচ্ছন্ন ও সমৃদ্ধ নগরী হিসেবে গড়ে তোলার পরিকল্পনা তুলে ধরেন। তিনি রিহ্যাবের বিভিন্ন প্রস্তাব ও দাবির বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

সভায় আরও উপস্থিত ছিলেন রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির সদস্য হৃষিকেশ চৌধুরী, সৈয়দ ইরফানুল আলম, নুর মোহাম্মদ ও আশীষ রায় চৌধুরী।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর