চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়নের রহমতপুর আমেনা কলোনী এলাকায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার মো. মাসুদের ছেলে আব্দুল্লাহ মোহাম্মদ আলী নূর (৫) এবং কুমিরা ইউনিয়নের রহমতপুর আমেনা কলোনীর আব্দুল মালেকের প্রতিবন্ধী কন্যা তাসপিয়া আক্তার (১১)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে তাসপিয়া আক্তার থালাবাসন ধোয়ার জন্য রেলওয়ে পুকুরে যায়। তার সঙ্গে প্রতিবেশী শিশু আব্দুল্লাহও ছিল। এ সময় অসাবধানতাবশত আব্দুল্লাহ পুকুরে পড়ে গেলে তাকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে তাসপিয়াও পানিতে পড়ে যায়। পরে দুজনেই পানিতে তলিয়ে যায়।
পরে পুকুরঘাটে তাদের জুতা পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা ৬টার দিকে তাদের মৃত ঘোষণা করেন।
একসঙ্গে দুই শিশুর মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম জানান, দুই শিশুর মরদেহ উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
| ফজর | ৪:০৯ - ৫:২৮ ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৯ - ৪:৩১ দুপুর |
| আছর | ৪:৩২ - ৬:২৫ বিকাল |
| মাগরিব | ৬:২৭ - ৭:৪৫ সন্ধ্যা |
| এশা | ৭:৪৬ - ৪:০৮ রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |