| বঙ্গাব্দ
ad728
ad728

রাঙ্গুনিয়ায় ইসলামী ঐক্যের আহ্বান ডাঃ এ টি এম রেজাউল করিমের

রিপোর্টারের নামঃ সিএইচডি নিউজ ২৪
  • আপডেট টাইম : 30-10-2025 ইং
  • 88298 বার পঠিত
রাঙ্গুনিয়ায় ইসলামী ঐক্যের আহ্বান ডাঃ এ টি এম রেজাউল করিমের
ছবির ক্যাপশন: রাঙ্গুনিয়ার আল জামেয়াতুল ইসলামিয়া মেহেরিয়া মঈনুল ইসলাম মাদ্রাসার সভায় শুভেচ্ছা বক্তব্য দিচ্ছেন জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডাঃ এ টি এম রেজাউল করিম।

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:

রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা জামেয়া ইসলামিয়া মেহেরিয়া মঈনুল ইসলাম মাদ্রাসার আয়োজিত বার্ষিক সভায় ইসলামী দলগুলোর ঐক্যের আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডাঃ এ টি এম রেজাউল করিম। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) অনুষ্ঠানে তিনি শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।


ডাঃ রেজাউল করিম বলেন, “আজকের এই পবিত্র মাহফিলে আপনাদের সামনে এসে আমি অত্যন্ত গর্বিত। ইসলামের শিক্ষা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ আমাদের ঐতিহ্য এবং আমাদের ভবিষ্যৎ। আমরা সবাই মিলে, আল্লাহর রহমতে, একটি উন্নত ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলতে পারব।”


তিনি আরও বলেন, “রাঙ্গুনিয়ার মানুষের কল্যাণ ও উন্নয়নে আমি সর্বোচ্চ চেষ্টা করব। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও মাদ্রাসা প্রতিষ্ঠানের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব, যাতে তরুণ প্রজন্ম ইসলামের সঠিক শিক্ষা পায় ও দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারে। ইতিমধ্যে সরফভাটায় একটি ফ্রি স্বাস্থ্যকেন্দ্র চালু করা হয়েছে, যা ধীরে ধীরে রাঙ্গুনিয়ার ১৫টি ইউনিয়নে সম্প্রসারণ করা হবে।”


স্থানীয় জনগণের উদ্দেশে তিনি আহ্বান জানান, “যদি ইসলামী দলগুলো ঐক্যবদ্ধভাবে কাজ করে, তবে আমাদের এলাকার প্রতিটি মানুষের জন্য উন্নয়ন সম্ভব হবে। আমি আপনাদের সহযোগিতা ও দোয়া কামনা করি, যাতে আমরা একযোগে আগামীর চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারি।”


সভা শেষে ডাঃ রেজাউল করিম সরফভাটা বাজারে গণসংযোগ করেন। এ সময় উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া জামায়াতে ইসলামীর আমীর মাওলানা হাসান মুরাদ, সেক্রেটারি মাস্টার কামাল উদ্দিন, মাওলানা ইসমাঈল, আরিফুল ইসলাম চৌধুরী মুরাদ, রাঙ্গুনিয়া শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রাশেদুল আলম, রাশেদুল ইসলাম তালুকদার, সরোয়ার হোসেন, মহিউদ্দিন বাবু প্রমুখ।



ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর