| বঙ্গাব্দ
ad728
ad728

চট্টগ্রামের ৩ গুরুত্বপূর্ণ আসনে মনোনয়ন পেলেন আসলাম-সাঈদ, খসরু যাচ্ছেন ১১ আসনে

রিপোর্টারের নামঃ সিএইচডি নিউজ ২৪
  • আপডেট টাইম : 27-12-2025 ইং
  • 40561 বার পঠিত
চট্টগ্রামের ৩ গুরুত্বপূর্ণ আসনে মনোনয়ন পেলেন আসলাম-সাঈদ, খসরু যাচ্ছেন ১১ আসনে
ছবির ক্যাপশন: চট্টগ্রাম-৪ আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য মোহাম্মদ আসলাম চৌধুরী, চট্টগ্রাম-১০ আসনে সাঈদ আল নোমান এবং চট্টগ্রাম-১১ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের তিনটি গুরুত্বপূর্ণ আসনে প্রার্থী পরিবর্তন করে চূড়ান্ত মনোনয়ন ঘোষণা করেছে বিএনপি। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড ও চট্টগ্রাম নগরের আংশিক) আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য মোহাম্মদ আসলাম চৌধুরী এবং চট্টগ্রাম-১০ (পাহাড়তলী-হালিশহর) আসনে প্রয়াত নেতা আব্দুল্লাহ আল নোমানের ছেলে সাঈদ আল নোমান চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন। অন্যদিকে চট্টগ্রাম ১১ (বন্দর-পতেঙ্গা) আসনে নির্বাচন করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।  এই পরিবর্তনের মধ্য দিয়ে চট্টগ্রামে বিএনপির নির্বাচনী কৌশলে নতুন সমীকরণ তৈরি হলো।

শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।

এর আগে শনিবার বেলা ১১টার দিকে সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের জলিল গেট এলাকায় নিজ বাড়িতে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় দলীয় মনোনয়নপত্র তুলে ধরেন মোহাম্মদ আসলাম চৌধুরী।

দলীয় সূত্রে জানা যায়, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১১ আসনে দলের প্রার্থী ছিলেন। এর আগে ১৯৯১ সালের উপনির্বাচনে তিনি বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তী সময়ে ১৯৯৬ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনেও একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

এর আগে গত ৩ নভেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭টি আসনে দলের প্রার্থী ঘোষণা করেন। সে সময় চট্টগ্রাম-৪ আসনে কাজী মোহাম্মদ সালাউদ্দিন এবং চট্টগ্রাম-১০ আসনে আমীর খসরু মাহমুদ চৌধুরীর নাম ঘোষণা করা হয়েছিল। এতদিন চট্টগ্রাম-১১ আসনে কাউকে মনোনয়ন দেয়নি বিএনপি। ওই আসনে আমীর খসরু মাহমুদ চৌধুরীর ছেলে ইসরাফিল খসরু ও চট্টগ্রাম মহানগর শাখার সদস্য সচিব নাজিমুর রহমান মনোনয়নপ্রত্যাশী ছিলেন।

 



ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর