চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া অংশে রবিবার (১৮ জানুয়ারি) সকাল আনুমানিক ১০টার দিকে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। সাতকানিয়া পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী কারিনা কালাম ঐশী তার কোচিং ক্লাসে যাওয়ার সময় সড়কে দ্রুতগতিতে আসা একটি মারসা গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ঐশীকে সরাসরি আঘাত করে এবং সে সড়কে ছিটকে পড়ে। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামের একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
দুর্ঘটনার পর স্কুল কর্তৃপক্ষ ও স্থানীয় অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করেছেন। তারা স্কুলের সামনে স্পিড ব্রেকার স্থাপন, কার্যকর সিগন্যাল ব্যবস্থা ও দায়িত্বহীন চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি করেছেন।
এলাকাবাসীর অভিযোগ, মহাসড়কের এই অংশে প্রতিদিন শিক্ষার্থীসহ সাধারণ পথচারীরা চলাচল করলেও যানবাহনের বেপরোয়া গতির কারণে বারবার দুর্ঘটনার শিকার হতে হচ্ছে। তারা আশা করছেন, স্থানীয় প্রশাসন অবিলম্বে ব্যবস্থা নেবে, যাতে শিক্ষার্থীদের নিরাপদ চলাচল নিশ্চিত করা যায়।
| ফজর | ৪:০৯ - ৫:২৮ ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৯ - ৪:৩১ দুপুর |
| আছর | ৪:৩২ - ৬:২৫ বিকাল |
| মাগরিব | ৬:২৭ - ৭:৪৫ সন্ধ্যা |
| এশা | ৭:৪৬ - ৪:০৮ রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |