চুক্তিভিত্তিক নিয়োগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য গঠন) হিসেবে দায়িত্ব পালন করা জ্যেষ্ঠ সাংবাদিক মনির হায়দারের মেয়াদ বাড়ানো হয়েছে। আগের চুক্তির ধারাবাহিকতায় তাঁকে আগামী বছরের ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৬ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে মনির হায়দারকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। শর্তানুযায়ী তিনি অন্য যেকোনো পেশা, ব্যবসা বা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক ছিন্ন করে যোগদান করেন। শুরুতে ছয় মাস মেয়াদে তাঁকে সিনিয়র সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক এই পদে নিয়োগ দেওয়া হয়।
নতুন প্রজ্ঞাপনে জানানো হয়েছে, এবারও তাঁকে সিনিয়র সচিব পদমর্যাদায় নিয়োগ দেওয়া হলো। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।
| ফজর | ৪:০৯ - ৫:২৮ ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৯ - ৪:৩১ দুপুর |
| আছর | ৪:৩২ - ৬:২৫ বিকাল |
| মাগরিব | ৬:২৭ - ৭:৪৫ সন্ধ্যা |
| এশা | ৭:৪৬ - ৪:০৮ রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |