| বঙ্গাব্দ
ad728
ad728

চলে গেলেন ‘ইন্ডিয়ান আইডল ৩’-এর বিজয়ী প্রশান্ত তামাং

রিপোর্টারের নামঃ সিএইচডি নিউজ ২৪
  • আপডেট টাইম : 11-01-2026 ইং
  • 100199 বার পঠিত
চলে গেলেন ‘ইন্ডিয়ান আইডল ৩’-এর বিজয়ী প্রশান্ত তামাং
ছবির ক্যাপশন: ‘ইন্ডিয়ান আইডল ৩’-এর প্রথম বাঙালি জয়ী ও জনপ্রিয় গায়ক-অভিনেতা প্রশান্ত তামাং।

‘ইন্ডিয়ান আইডল ৩’-এর বিজয়ী নেপালি গায়ক ও অভিনেতা প্রশান্ত তামাং আর নেই। তার আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়েছে ভারতীয় ও নেপালি বিনোদন অঙ্গন। সম্প্রতি জনপ্রিয় ওয়েব সিরিজ ‘পাতাললোক ২’-এ খলচরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি আবারও দর্শকের দৃষ্টি কাড়েন।

রোববার (১১ জানুয়ারি) সকালে দিল্লির দ্বারকা এলাকার একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৩ বছর।

জানা গেছে, অরুণাচল প্রদেশে একটি গানের অনুষ্ঠান শেষ করে তিনি সম্প্রতি দিল্লিতে ফিরেছিলেন। তার কোনো গুরুতর শারীরিক অসুস্থতার কথা আগে জানা যায়নি। ফলে হঠাৎ এই মৃত্যুর খবরে পরিবার, সহকর্মী ও ভক্তদের মধ্যে নেমে এসেছে গভীর শোক।

১৯৮৩ সালের ৪ জানুয়ারি দার্জিলিংয়ে জন্মগ্রহণ করেন প্রশান্ত তামাং। সেখানেই স্ত্রী ও কন্যার সঙ্গে বসবাস করতেন তিনি। কাজের প্রয়োজনে নিয়মিত দেশ-বিদেশে যাতায়াত করলেও মুম্বাইয়ে কখনো স্থায়ীভাবে বসবাস করেননি।

সংগীত জগতে প্রবেশের আগে তিনি কলকাতা পুলিশে কর্মরত ছিলেন। সেখানেই সহকর্মীদের অনুপ্রেরণায় ‘ইন্ডিয়ান আইডল’-এর অডিশনে অংশ নেন। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, কলকাতা পুলিশের এক সহকর্মীর কাছেই তিনি বাংলা ভাষা শেখেন এবং বিনিময়ে তাকে নেপালি ভাষা শেখাতেন।

২০০৭ সালে ‘ইন্ডিয়ান আইডল’-এর তৃতীয় আসরের শিরোপা জিতে রাতারাতি তারকা হয়ে ওঠেন প্রশান্ত তামাং। গানের পাশাপাশি নেপালি চলচ্চিত্রেও নিয়মিত অভিনয় করেছেন তিনি। সাম্প্রতিক সময়ে ‘পাতাললোক ২’-এ তার নেতিবাচক চরিত্রটি দর্শকদের প্রশংসা কুড়িয়েছে।

প্রতিভাবান এই শিল্পীর আকস্মিক বিদায়ে সংগীত ও অভিনয় জগত হারাল এক উজ্জ্বল নক্ষত্র।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর