স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকায় আজ (২৭ ফেব্রুয়ারি) জমকালো আয়োজনে উদ্বোধন হচ্ছে Groomex Lifestyle Salon–এর নতুন শাখার। ‘Stay Sharp, Look Sharp’ স্লোগানকে সামনে রেখে বাকলিয়া অ্যাক্সেস রোডে যাত্রা শুরু করছে এই আধুনিক লাইফস্টাইল স্যালন।
আয়োজক সূত্র জানায়, উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কাজী হান্নান আহমেদ উত্সো। অনুষ্ঠানে সঞ্চালনায় থাকবেন ইফরাদ আবেদ ও ফারজানা। আয়োজন ঘিরে স্থানীয়দের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
নতুন এ শাখায় আধুনিক হেয়ার কাট, গ্রুমিং, স্কিন কেয়ারসহ বিভিন্ন লাইফস্টাইল সেবা প্রদান করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। উদ্বোধন উপলক্ষে বিশেষ অফার ও আকর্ষণীয় সেবাও রাখা হয়েছে।
বাকলিয়া শাখার ঠিকানা: বাকলিয়া অ্যাক্সেস রোড, বাকলিয়া, চট্টগ্রাম। যোগাযোগ: ০১৮২৩২২৮০৩৩
আয়োজকরা জানান, মানসম্মত সেবা ও আধুনিক পরিবেশের মাধ্যমে গ্রাহকদের নতুন অভিজ্ঞতা দিতেই তাদের এই উদ্যোগ। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।
| ফজর | ৪:০৯ - ৫:২৮ ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৯ - ৪:৩১ দুপুর |
| আছর | ৪:৩২ - ৬:২৫ বিকাল |
| মাগরিব | ৬:২৭ - ৭:৪৫ সন্ধ্যা |
| এশা | ৭:৪৬ - ৪:০৮ রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |