চট্টগ্রাম নগরীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে একটি ডেইরি কারখানাকে জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)।
রোববার (২৯ মার্চ) নগরের এম এম আলী রোড এলাকায় অবস্থিত দেশ ডেইরি কারখানায় অভিযান পরিচালনা করেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।
অভিযানকালে কারখানাটিতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে দই ও ঘি উৎপাদন এবং মেয়াদোত্তীর্ণ অবস্থায় পণ্য মজুদের প্রমাণ পাওয়া যায়।
এ অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দেশ ডেইরি কারখানাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
চসিক জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
| ফজর | ৪:০৯ - ৫:২৮ ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৯ - ৪:৩১ দুপুর |
| আছর | ৪:৩২ - ৬:২৫ বিকাল |
| মাগরিব | ৬:২৭ - ৭:৪৫ সন্ধ্যা |
| এশা | ৭:৪৬ - ৪:০৮ রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |